দঃ ২৪ পরগনা

শ্বশুকে রড দিয়ে মাথায় আঘাত করে খুন‌ করল জামাই

শ্বশুকে রড দিয়ে মাথায় আঘাত করে খুন‌ করল জামাই - West Bengal News 24

পারিবারিক বিবাদের সময় শ্বশুরকে আঘাত জামাইয়ের। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হল শ্বশুরের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পিয়ালির কালারিয়া গ্রামে।

অভিযোগ জানিয়েছেন, মৃতের পুত্র সঞ্জয় মণ্ডল। জানা গিয়েছে, সঞ্জয়ের বোন এবং বোনের স্বামী প্রশান্ত মণ্ডলের সঙ্গে ঝামেলা হচ্ছিল। সেই সময় তাঁর বাবা অর্থাত্‍ মৃত রাধেশ্যাম মণ্ডল তাঁর জামাইকে থামতে বলেন।

অভিযোগ সেই সময়ে শ্বশুরের ওপর চড়াও হন প্রশান্ত। রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে অভিযুক্ত। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।

এরপরই গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি এনআরএস মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল তাঁকে নিয়ে যাওয়া হয়। এরপর পরদিন মৃত্যু হয় ওই ব্যক্তির।

ঘটনায় জীবনতলা থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্ত প্রশান্ত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশান্ত মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য