জাতীয়

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ২ পাক অনুপ্রবেশকারীকে খতম বিএসএফের

 

Pakistani Intruders : সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ২ পাক অনুপ্রবেশকারীকে খতম বিএসএফের - West Bengal News 24

করোনার কারণে থিতিয়ে যাওয়া নাগরিকত্ব আইনের বিষয়টি ফের মাথাচাড়া দিতে শুরু করেছে। সরকার এবং বিরোধী দুই পক্ষ নিজেদের মতো করে যুক্তি সাজিয়েছে। এই সময়েই সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হল দুই পাক অনুপ্রবেশকারী।

ঘটনাটি ঘটেছে পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্য পাঞ্জাবে। শুক্রবার রাতের দিকে ওই রাজ্যের সীমান্ত লাগোয়া জেলা ফেরোজপুরে অনুপ্রবেশের চেষ্টা করে দুই পাক নাগরিক। সীমানা পার করে ভারতের সীমায় চলেও আসে তারা। যদিও বর্ডার সিকিউরিটি ফোর্স(BSF) বা সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়াতে পারেনি।

ভারতে প্রবেশ করতেই দুই অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। ফেরোজপুর জেলায় অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা ছিলই। যা মাঝে কিছুটা হলেও কমে গিয়েছিল। যার বড় কারণ হচ্ছে করোনার উপদ্রব। সেই ভাইরাসের রেশ কিছুটা কমেছে টিকাকারণ বা মানুষের সচেতনতার কারণে। আর তারপরেই ফের অনুপ্রবেশ এবং সীমান্ত লাগোয়া এলাকায় অনৈতিক ক্রিয়াকলাপ শুরু হয়েছে।

ফেরোজপুরের সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে আরও অনুপ্রবেশকারী থাকতে পারে বলে অনুমান করছে বিএসএফ। সেই কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি। সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাব ফ্রন্টিয়ারের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

অন্যদিকে, উপত্যকায় জঙ্গি দমনে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। শুক্রবার কাশ্মীরে গ্রেনেড হামলায় জখম দুই জওয়ান-সহ তিনজন জখম হন। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিল বাহিনী। পুলওয়ামায় বাহিনীর গুলিতে খতম হল ২ জঙ্গি। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

কাশ্মীর জোন পুলিশ সূত্রে খবর, ডাচিগ্রাম জঙ্গলের নামিবিয়ান ও মারসারের মধ্যবর্তী এলাকায় এ দিন ভোরের দিকে অভিযান শুরু করে বাহিনী। কাশ্মীরের পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের যৌথ অভিযান শুরু হয় জঙ্গিদের বিরুদ্ধে। জঙ্গলের ভিতরে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে জওয়ানেরা।

সূত্র: কলকাতা টিভি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য