কলকাতা

শিয়ালদহ ফ্লাইওভারের নিচে কর্তব্যরত পুলিশকর্মীকে ছুরির কোপ, গ্রেফতার মদ্যপ যুবক

শিয়ালদহ ফ্লাইওভারের নিচে কর্তব্যরত পুলিশকর্মীকে ছুরির কোপ, গ্রেফতার মদ্যপ যুবক - West Bengal News 24

সাত সকালে মর্মান্তিক ঘটনা শিয়ালদায়। শনিবার সকালে শিয়ালদা ফ্লাইওভারের নীচে কর্তব্যরত পুলিশকর্মীকে ছুরির কোপ মারে এক যুবক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

জানা গেছে, ওই পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফ্লাইওভারের নীচে কর্তব্যরত ছিলেন ওই পুলিশকর্মী। নাম আতিকুর রহমান।

তিনি আটকান মুচিপাড়া থানার কনস্টেবল। তাঁর সঙ্গে ঝামেলা বেঁধে যায় অভিযুক্ত যুবকের। ওই যুবক মত্ত অবস্থায় ছিল বলে জানা গেছে। বচসার মাঝেই পুলিশকর্মীকে ছুরির কোপ মারতে শুরু করে।

তিনি চিত্‍কার করে উঠলে ছুটে আসেন আশপাশের লোকজন। ধরে ফেলা হয় যুবককে। পুলিশকর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ জাভেদ। তালতলার বাসিন্দা। তাকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য