জাতীয়

অনলাইন গেমে ৪০,০০০ টাকা নষ্ট! মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

অনলাইন গেমে ৪০,০০০ টাকা নষ্ট! মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মঘাতী ১৩ বছরের কিশোর - West Bengal News 24

মোবাইলে অনলাইন গেমে আসক্তি (Game Addiction) থেকে অবসাদের শিকার (Depression)। চল্লিশ হাজার টাকা খুইয়ে আত্মহত্যার পথ বেছে নিল বছর তেরোর কিশোর। ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। সুইসাইড নোট (Suicide Note) লিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ঐ কিশোর, খবর পুলিস সূত্রে। এই ঘটনায় আরও একবার অনলাইন গেমে আসক্তির ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতির বিষয়টি সামনে এল।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায়। সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় ছাতারপুর শহরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ঐ কিশোর নিজের বাড়িতেই আত্মহত্যা করে। নাবালকের বাবা প্যাথোলজি ল্যাবে কাজ করেন বলে জানা গিয়েছে। তিনি বাড়িতে ছিলেন না। পেশায় নার্স ঐ নাবালকের মা জেলা হাসপাতালে কাজে গিয়েছিলেন বলে জানায় পুলিস।

ডিএসপি শশাঙ্ক জৈন জানান, ঐ কিশোর সুইসাইড নোট রেখে গিয়েছে। সেখানে মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কারণ হিসেবে অবসাদকেই উল্লেখ করে সে। আরও লেখে, Free Fire গেমে মায়ের UPI Account থেকে ৪০ হাজার টাকা ‘অপচয়’ করে ফেলাতে আত্মহত্যার পথ বেছে নেওয়া। জানা গিয়েছে, মোবাইলে টাকা কেটে নেওয়ার মেসেজ পেয়ে ছেলেকে ফোন করে বকাবকি করেন নাবালকের মা।

তারপরেই নিজেকে ঘরে বন্ধ করে সে। কিছু সময় পেরোলে বিষয়টি নজরে আসে নাবালিকার দিদির। দরজা না খুললে সে তার বাবা-মাকে জানায়। এরপর, দরজা ভাঙলে নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় স্তম্ভিত ওয়াকিবহাল মহল।

সূত্র: ২৪ ঘন্টা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য