রাজ্য

‘সারাদেশে খেলা হবে’ নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা মমতার

Mamata on Khela Hobe Project : ‘সারাদেশে খেলা হবে’ নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা মমতার - West Bengal News 24

আগামী ১৬ অগস্ট রাজ্যজুড়ে পালিত হবে খেলা হবে দিবস। এবার এই দিবসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‌খেলা হবে স্লোগান এখন খুব জনপ্রিয়। অন্য রাজ্যেও এই স্লোগান দেওয়া হচ্ছে। তবে এখনও অল্পই খেলা হয়েছে। বাকি খেলা আগামীদিনে দেখানো হবে।’‌ এই মন্তব্য আজকের ত্রিপুরার ঘটনার প্রেক্ষিতেই বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এদিন ২৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি জানান, ‘খেলা হবে’ স্লোগানকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। বেশি করে কার্যকর করতে হবে ক্লাবগুলিকে। আইএফএ বাংলা ফুটবল দলের জন্য নতুন জার্সি তৈরি করেছে। সেই জার্সিরও উদ্বোধন করলেন তিনি। তাই ১৬ তারিখ স্বাধীনতা দিবসের পরের দিন কতটা খেলা হয় এখন সেটাই দেখার।

আজ এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌কেউ মানুন ছাই না মানুন খেলা হবে কথাটা খুব পপুলার হয়ে গিয়েছে। সংসদ থেকে শুরু করে নয়াদিল্লি, রাজস্থান, গুজরাত সব জায়গায়। খেলা তো হবেই। প্রতি বছর ১৬ অগস্ট দিনটি খেলা হবে দিবস পালন করা হবে। খেলাশ্রী প্রকল্পের আওতায় ২৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। খেলা হবে স্লোগানকে চিরস্থায়ী করতে হলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কার্যকরী করতে হবে।’‌

‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামে একটি প্রকল্প রাজ্যের টেলিমেডিসিনে আজ যুক্ত করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করেন। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। রাজ্যের বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখান থেকেই টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে পরামর্শ পাবেন যে কোনও রোগীর পরিবার।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button