রাজ্য

​ছুটির দিনে স্বস্তি, কমল করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু, তবে চিন্তায় রাখছে এই পাঁচ জেলা

West Bengal Corona Update : ​ছুটির দিনে স্বস্তি, কমল করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু, তবে চিন্তায় রাখছে এই পাঁচ জেলা - West Bengal News 24

চলতি মাসেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। তবে তার মধ্যে খানিকটা হলেও স্বস্তিজনক রাজ্যের করোনা গ্রাফ। ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। ২৪ ঘণ্টায় ফের কমল আক্রান্তের সংখ্যা। নিম্নমুখী পজিটিভিটি রেটও। এসবের মধ্যে অবশ্য চিন্তায় রাখছে পাঁচটি জেলা। দার্জিলিং, জলপাইগুড়ি, নদিয়া, উত্তর ২৪ পরগনা এংব কলকাতা।

রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ৬৭৫ জন। এর মধ্যে শহর কলকাতায় (Kolkata) একদিনে আক্রান্ত কমে ৬৮ জন। সংক্রমণের নিরিখে এদিনও অবশ্য ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে।

দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩৬। চিন্তায় রাখছে উত্তরের দুই জেলা দার্জিলিং এবং জলপাইগুড়ি। রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিংয়ে ২৪ ঘণ্টায় ৬৯ জন করোনা পজিটিভ হয়েছেন। জলপাইগুড়িতে আক্রান্ত ৬০ জন। নদিয়ায় একদিনে করোনা আক্রান্ত ৬৩। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৩৩ হাজার ৮০৩ জন। পজিটিভিটি রেট কমে হল ১.৪৫ শতাংশ। একদিনে ভাইরাসের বলি ১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৮ হাজার ২২৯ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৭৬৩ জন। এ নিয়ে মোট ১৫ লক্ষ ৫ হাজার ৮৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.১৩ শতাংশ। প্রত্যাশামতোই রোজই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১০ হাজার ৪৮৫ জন। করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ হাজার ৫৩০ জনের।

সুত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য