অর্থনীতি

পুরনো নোট বা কয়েনে মিলছে মোটা টাকা, সাবধান! কোনো ফাঁদে পা দিচ্ছেন না তো?

পুরনো নোট বা কয়েনে মিলছে মোটা টাকা, সাবধান! কোনো ফাঁদে পা দিচ্ছেন না তো? - West Bengal News 24

রিজার্ভ ব্যাঙ্কের লোগো দিয়ে এখন প্রায়শই ওয়েবসাইটে পুরনো টাকা বা কয়েন কেনার বিজ্ঞাপন দিচ্ছে। পুরনো টাকা বা বিশেষ চিহ্ন বা সালের কয়েনের পরিবর্তে মিলবে মোটা টাকা।

এরকম বিজ্ঞাপন নেট দুনিয়ায় প্রায়শই দেখতে পাওয়া যাচ্ছে। এবার এই বিজ্ঞাপনের বিষয়ে কিছু সতর্কতা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি জানিয়ে দেওয়া হল, তাঁদের এই বিজ্ঞাপনের বা টাকার সঙ্গে কোনো লেনদেন নেই, সব ভুয়ো!

রিজার্ভ ব্যাঙ্কের তরফ এদিন জানানো হয়েছে, অনেকদিন ধরেই নজরে আসছে যে, অনেকেই রিজার্ভ ব্যাঙ্কের নাম ব্যবহার করছে পুরনো টাকা বা কয়েন কেনার বিজ্ঞাপন দিচ্ছে। ওই সমস্ত সংস্থা সাধারণ মানুষের কাছ থেকে কমিশন বা চার্জও চাইছে। অনলাইন ও অফলাইন প্লাটফর্মের মাধ্যমে কয়েন ও টাকা কেনাবেচার কাজ চলছে।

কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক কখনও এই ধরনের কেনাবেচায় কোনও চার্জ চায় না। ওই ধরনের কেনাবেচা করতে গিয়ে কেউ ফাঁদে পা না দেবেন না, এমনই সতর্কতা জারি করা হল ব্যাঙ্কের তরফে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য