
চোখ রাঙাচ্ছে করোনার (Corona Virus) তৃতীয় ঢেউ। এর মাঝেই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুও। তবে স্বস্তি দিয়ে কমেছে সংক্রমণের হার। প্রশাসনের চিন্তা বাড়িয়েছে চার জেলা।
মঙ্গলবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় একদিনে রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। একই সময় মৃত্যু হয়েছে ১২ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৭২৪ জন।
রাজ্যে কমেছে সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও। সোমবার এই হার ছিল ১.৮৫ শতাংশ। আজ তা কমে দাঁড়াল ১.৫৮ শতাংশ। তাত্পর্যপূর্ণভাবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪০ হাজার ৪৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
একদিনে করোনা আক্রান্ত ৬৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৭)। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৬৫)। চিন্তা বাড়িয়ে দার্জিলিংয়ে সংক্রমিত হয়েছেন ৬৪ জন।
সবমিলিয়ে এ রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৬ হাজার ৫৭২ জন। ফলে রাজ্যের সুস্থতার হার দাঁড়াল ৯৮.১৫ শতাংশ।
সূত্র : সংবাদ প্রতিদিন



