জাতীয়

বারবার আক্রান্ত কর্মীরা, তবু ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করতে চায় তৃণমূল

বারবার আক্রান্ত কর্মীরা, তবু ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করতে চায় তৃণমূল - West Bengal News 24

ত্রিপুরায় সংগঠন তৈরিতে মরিয়া তৃণমূল। সেই লক্ষ্যেই ত্রিপুরায় বারবার যাচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু সংগঠন তৈরিতে বাধাও আসছে প্রচুর। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন তৃণমূলের নেতা-‌কর্মীরা। তবে মার খেলেও হাল ছাড়তে নারাজ তৃণমূল। লক্ষ্য একটাই ২০২৩ বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করতে চায় তৃণমূল। তাই এখন থেকেই ত্রিপুরাবাসীর সঙ্গে জনসংযোগ তৈরিতে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব।

বাংলার পাশাপাশি এবার ত্রিপুরাতেও ‘খেলা হবে’ দিবস পালন করতে উদ্যোগ নিচ্ছে তৃণমূল নেতৃত্ব। ত্রিপুরায় তৃণমূলের নেতা-‌কর্মীরা বাংলার তৈরি জয়ী ফুটবল নিয়েই মাঠে নামতে তৈরি হচ্ছেন। বাংলার কাছে জয়ী ফুটবল চয়ে পাঠিয়েছে ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। ‘খেলা হবে’ লেখা টি-‌শার্টও চেয়ে পাঠানো হয়েছে। বাংলার ভোট জিততে তৃণমূলের স্লোগান ছিল ‘খেলা হবে’। আর তারপর থেকে জাতীয় রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে ‘খেলা হবে’ স্লোগান।

রাজ্যে আগামী ১৬ আগস্ট পালন করা হবে ‘খেলা হবে’ দিবস। এ রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও পালন করা হবে ‘খেলা হবে’ দিবস। এ প্রসঙ্গে ত্রিপুরার তৃণমূল নেতা আশিষ লাল সিং বলেন, ‘‌খেলা তো আগামী দিনে ত্রিপুরাতেও হবে। তাই বাংলাতে যখন খেলা হবে দিবস পালন করছে আমাদের দলের সরকার। তাই আমরাও এবার ত্রিপুরাতে খেলা হবে দিবস পালন করব। জনসংযোগের জন্য খেলা হবে দিবস পালন করব আমরা।’‌

উল্লেখ্য, ত্রিপুরায় পুলিশি কাজে বাধার অভিযোগ, অভিষেক-কুণাল-দোলা-ব্রাত্যর বিরুদ্ধে FIR দায়ের করল খোয়াই থানার পুলিশ। গতকাল গভীর রাতে খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক এবং প্রকাশ দাসের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে।

৬ তৃণমূল নেতার বিরুদ্ধে 186/34 ধারায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে খোয়াই থানার পুলিশ। মামলাটি করছেন খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেববর্মা।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button