রাজ্য

তুমুল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণে কমবে বর্ষার ঝাঁঝ, দু’এক পশলা হবে কলকাতায়

west bengal weather news : তুমুল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণে কমবে বর্ষার ঝাঁঝ, দু’এক পশলা হবে কলকাতায় - West Bengal News 24

মেঘাচ্ছন্ন আকাশ। আজ সকাল থেকেই কলকাতা ও তাঁর আশেপাশের জেলায় এই আবহাওয়ায় থাকবে বলে জানা গিয়েছে। মেঘের চাদরে ঢেকে থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। যার জন্য অস্বস্তি বাড়বে সঙ্গে পাল্লা দেবে আদ্রতা।

মাঝে দু-এক পশলা বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে, তবে সেটা মাঝারি আকারেও হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধুই কলকাতা নয়, বজ্রগর্ভ মেঘের সঞ্চারে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, বীরভূমে ও নদিয়াতে দু-এক পশলা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

অপরদিকে বর্ষণ চলবে উত্তরবঙ্গে। আজই কিছুক্ষণী মধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হওয়ার জন্য বাড়ির বাইরে যেতেও নিষেধ করেছে আলিপুর হাওয়া অফিস।

জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বাড়বে অস্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস-এর কাছকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস-এর কাছেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আপাতত বঙ্গে এই পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, এর সঙ্গে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সমুদ্র এলাকা দিয়ে তাই মাঝে মাঝেই বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বৃষ্টি হবে।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button