রাজ্য

পুলিশের সঙ্গে পরকীয়ায় মত্ত স্ত্রী! হোটেলের দরজা খুলতেই চমকে উঠলেন আর্মি অফিসার

পুলিশের সঙ্গে পরকীয়ায় মত্ত স্ত্রী! হোটেলের দরজা খুলতেই চমকে উঠলেন আর্মি অফিসার - West Bengal News 24

স্বামী কর্মরত দেশের সেবায়, নিঃসঙ্গতা কাটাতে এবং শরীরী চাহিদা মেটাতে পুলিশের সঙ্গে পরকীয়ায় মাতলেন আর্মি অফিসারের কনস্টেবল স্ত্রী। নিজের স্ত্রীয়ের এই গুণপনার বহার নিজের হাতেই ফাঁস করলেন ইন্ডিয়ান আর্মির সেন্ট্রাল ডিফেন্স অফিসার, সঙ্গে ভাঙ্গলেন মধুচক্রের আসরও।

কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে থাকতেন। সেনাবাহিনীতে কাজ করার সুবাদে, বেশিরভাগ সময়টাই বাইরে কাটাতে হত ইন্ডিয়ান আর্মির এই সেন্ট্রাল ডিফেন্স অফিসারকে। এদিকে তাঁর স্ত্রী আবার পুলিশের মহিলা কনস্টেবলও। কিন্তু স্বামী বাইরে থাকার সুযোগে, অপর এক পুলিশের কর্মীর সঙ্গে পরকীয়ায় মত্ত হলেন আর্মি অফিসারের স্ত্রী। আর হোটেলের ঘরে হাতে নাতে ধরা পড়লেন তাঁর স্বামীর সামনেই।

দীর্ঘদিন ধরেই সংসারে অশান্তির আগুন জ্বলছিল আর্মি অফিসারের। কারণ খুঁজতে স্ত্রীয়ের পিছু নেওয়া শুরু করেন তিনি। এরপর একদিন স্ত্রীয়ের পিছু নিয়ে হাজির হন মেদিনীপুরের ডাকবাংলো রোডের এভারগ্রীন লজে। সেখানে গিয়ে বন্ধ দরজায় ধাক্কা দিতেই অবাক আর্মি অফিসার। নগ্ন অবস্থায় স্ত্রীয়ের সঙ্গে অন্য পুরুষকে দেখে মাথা ঠিক রাখতে পারেননি তিনি। সেখানেই বেধড়ক মারতে শুরু করে ওই পুলিশ কর্মীকে।

নিজের স্ত্রীয়ের এই পরকীয়া ফাঁস করার সঙ্গে সঙ্গে বড় মধুচক্রের আসরও ভেঙে যায়। সেই হোটেল থেকে বেশ কয়েকজন যুবক যুবতী এবং হোটেল মালিককে গ্রেফতার করা হয়। আর্মি অফিসারের স্ত্রী পালিয়ে গেলেও, তাঁর প্রেমিক পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী। তাঁদের দাবী, বারবার অভিযোগ করেও, কোন কাজ হচ্ছিল না। এই লজের কারণে আশেপাশের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছিল।

সূত্র: বাংলা হান্ট

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য