কলকাতা

স্বাধীনতা দিবসে ৭৫০০ স্কোয়ার ফুটের পতাকায় মুড়ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল

75th Independence Day : স্বাধীনতা দিবসে ৭৫০০ স্কোয়ার ফুটের পতাকায় মুড়ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল - West Bengal News 24

দেশের ৭৫তম স্বাধীনতা বলে কথা। কোভিডবিধি মেনেই দেশজুড়েই উত্‍সবের প্রস্তুতি চলছে। পিছিয়ে নেই আমাদের কলকাতাও। এই প্রথমবার কলকাতার গর্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল জাতীয় পতাকায় সেজে উঠবে।

যেমন তেমন সাজ নয়, একেবারে ৭,৫০০ ফুটের বিশাল তেরঙ্গায় মুড়ে দেওয়া হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। ইংরেজ আমলের এই স্থাপত্যে বছরে দু’বার জাতীয় পতাকা উত্তোলন হয়।

২৬ জানুয়ারি এবং ১৫ অগষ্ট। কিন্তু জাতীয় পতাকায় সাজানো হয়নি এই স্মৃতিসৌধ। এবার তারই আয়োজন চলছে।

৭,৫০০ ফুট লম্বা জাতীয় পতাকা তৈরি করেছে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। যা দিয়ে বিশাল ভিক্টোরিয়া মেমোরিয়ালের একাংশ ঢেকে দেওয়া হবে।

ভিক্টোরিয়ার কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত জানিয়েছেন, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যেই জাতীয় পতাকায় ঢাকবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক ভিক্টোরিয়া মেমোরিয়াল।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য