রাজ্য

স্বাধীনতা দিবসে রাজ্যে আরও নিম্নমুখী সংক্রমণ, মৃত্যু

West Bengal Corona Update : স্বাধীনতা দিবসে রাজ্যে আরও নিম্নমুখী সংক্রমণ, মৃত্যু - West Bengal News 24

স্বাধীনতা দিবসে রাজ্যে অনেকটাই কমল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ৭০৫। শুক্রবার রাজ্যে প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৭৩৯ জন।

স্বাভাবিকভাবেই পরপর তিনদিন বজায় থাকলেও নিম্নমুখী গ্রাফ। অন্যদিকে কমেছে দৈনিক মৃত্যুও। একদিনে নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৫ জন করোনা রোগী। তার মধ্যে ৩ জন উত্তর ২৪ পরগনার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি বা শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৫৬ শতাংশ। গতকাল ছিল ১ দশমিক ৬৩ শতাংশ।

আরো পড়ুন : ইতিহাসে প্রথমবার দূর্গাপুজোয় চার নারী পুরোহিত

রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৪৩ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ৬৭৩ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস।

আরো পড়ুন : বিয়ের তিন সপ্তাহ পর আত্মঘাতী নববধূ ও তাঁর স্বামীও

এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৬৩ লক্ষ ৮৭ হাজার ১৫৭টি। অন্যদিকে এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৩৮ হাজার ৫৬৩। দৈনিক সংক্রমণের পাশাপাশি স্বস্তি দিচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। করোনায় নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। যার ফলে করোনার মৃত্যুমিছিলে সামিল হলেন ১৮ হাজার ৩০৩ জন।

জেলা ভিত্তিক দৈনিক সর্বোচ্চ আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। সেখানে নতুন করে ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের‌। ৭৭ জন আক্রান্ত হয়েছেন কলকাতায়, শহরে মৃত্যু হয়েছে দু’জনের। অন্যদিকে টেক্কা দিচ্ছে দার্জিলিং। পাহাড়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ৭১। মৃত্যু হয়েছে একজনের।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য