রাজ্য

পারিবারিক বিবাদ থেকে নৃশংস খুন! শ্বশুর, শ্যালিকাকে কুপিয়ে হত্যাকাণ্ডে ধৃত জামাই

পারিবারিক বিবাদ থেকে নৃশংস খুন! শ্বশুর, শ্যালিকাকে কুপিয়ে হত্যাকাণ্ডে ধৃত জামাই - West Bengal News 24

পারিবারিক বিবাদের জেরে শ্বশুর, শ্যালিকা-সহ এক প্রতিবেশীকে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনা শিলিগুড়ি সব নগ্ন খড়িবাড়ি ব্লকের শচীন্দ্রচন্দ্র চা-বাগানের এলাকার। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মারিয়ানুস ওঁরাও। ছুরি দিয়ে তিনজনকে কোপানোর অভিযোগ তার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সক। পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের।

আরো পড়ুন : উত্তেজনা শহিদ সম্মান যাত্রায়, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ ৫ বিধায়ক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাদ দীর্ঘদিনের। সোমবার চা বাগান থেকে বাড়ি ফেরার পর শ্যালিকা পেনো ওঁরাওয়ের ওপর হামলা করে বাড়ির জামাই মারিয়ানুস ওঁরাও। অভিযোগ, ছুরি দিয়ে কোপাতে থাকে তাঁকে। বিষয়টি দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন বৃদ্ধ বাবা মাহারু ওঁরাও। অভিযোগ তাঁকেও ছুরি দিয়ে একের পর এক আঘাত করে মারিয়ানুস। এরপর তাদের বাঁচাতে ছুটে আসেন প্রতিবেশী যুবক আলবার্ট মিনাজ। অভিযোগ তাকেও ছাড়েনি মারিয়ানুস। তবে দলবেঁধে অনেকেই ছুটে আসলে পালিয়ে যায় সে।

আরো পড়ুন : ফুটলব ম্যাচের মাঝেই দুষ্কৃতী তাণ্ডব, মধ্যরাতে পার্ক স্ট্রিটে গুলিবিদ্ধ ১

মর্মান্তিক এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খড়িবাড়ি বাগানের ম্যানেজার ভিপি সিং। তিনি থানায় খবর দেন। এরপর পুলিশ এসে আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিত্‍সকরা পেনো ও মাহারুকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় আলবার্টকে। ভোরের আলো বেরোনোর আগে মৃত্যু হয় তাঁরও। অন্যদিকে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। সকাল হওয়ার আগে অভিযুক্ত মারিয়ানুস কেউ গ্রেফতার করা গিয়েছে।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য