আন্তর্জাতিক

তিন দিনের কঠোর লকডাউনে নিউজিল্যান্ড

তিন দিনের কঠোর লকডাউনে নিউজিল্যান্ড - West Bengal News 24

নিউজিল্যান্ডে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর দেশব্যাপী কমপক্ষে তিন দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার। মঙ্গলবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।

প্রায় ৫০ লাখ জনসংখ্যার দেশ নিউনিজল্যান্ডে গত ছয় মাস ধরে করোনা সংক্রমণ ছিলো শূন্যেও কোটায়। করোনা মোকাবেলায় সবচেয়ে সফল বিশ্বের দেশগুলোর মধ্যে সামনের সারিতে রয়েছে নিউজিল্যান্ড।

আরো পড়ুন : আফগান ঠেকাতে ইরান সীমান্তে দেয়াল তুলছে তুরস্ক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা জানান, করোনার ‘পট পাল্টে দিতে সক্ষম’ ভয়াবহ ডেল্টা ধরন যাতে ছড়িয়ে না পড়ে, সে কারণে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা দেখেছি অন্যত্র কী পরিস্থিতি হয়েছে, যদি আমরা একে দাবিয়ে রাখতে না পারি।’ জেসিন্ডা বলেন, ‘আমাদের হাতে সুযোগ মাত্র একটি।’ করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি অকল্যান্ডের বাসিন্দা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য