পর্যটন

ভ্রমণে চলুন পাহাড়ে ঘেরা ভ্যানকুভার আইল্যান্ড!

ভ্রমণে চলুন পাহাড়ে ঘেরা ভ্যানকুভার আইল্যান্ড! - West Bengal News 24

ভ্যানকুভার, ব্রিটিশ কলাম্বিয়ার ব্যস্ততম পশ্চিম উপকূলীয় বন্দর। বৈচিত্র্যময় এই শহরটি পাহাড়ে পাহাড়ে ঘেরা, অনেক সিনেমা চিত্রায়িত হয়েছে এখানে। থিয়েটার, সঙ্গীত আর শিল্পের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ ভ্যানকুভার দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকৃষ্ট করে চলেছে। আসুন জেনে নিই, এর প্রধাণ আকর্ষণগুলো সম্পর্কে-

কেপিলানো সাসপেনশান ব্রিজ
ব্রিজটির যেমন নাম তেমন এর অবস্থান। ১৩৭ মিটার (৪৫০ ফুট) দীর্ঘ ব্রিজটি চলে গেছে একটি ক্যানিয়ন এবং ৭০ মিটার দীর্ঘ ক্যাপিলানো নদীর উপর দিয়ে। চমৎকার এই ব্রীজটি থেকে নদী আর ঘন সবুজ বনের দৃশ্য উপভোগ করা একটি অসাধারণ অভিজ্ঞতা। পর্যটকদের কাছে ব্রীজটি তাই একটি বিশেষ আকর্ষণ। লং ড্রাইভে চলে যেতে পারেন, একপ্লোর করতে পারেন বন আর বনের প্রাণীদের ব্রীজের উপর থেকেই, শুরু করতে পারেন থ্রিলিং ক্লিফওয়াক।

ভ্যানকুভার একুরিয়াম
আমাজনের সুমেরু অঞ্চলের ৫০ হাজারেরও বেশী জীবের বাস এই ভ্যানকুভার একুরিয়ামে। সামুদ্রিক ভোঁদড়, ডলফিন আর তিমির শোগুলো কোনভাবেই মিস করবেন না। পুরো একুরিয়ামটিই আপনাকে বিস্মিত করবে। কোথাও দাঁড়িয়ে দেখবেন আলো জ্বেলে ভেসে বেড়াচ্ছে অগণিত জিলিফিস। কোথাও আদুরে ভঙ্গীতে এগিয়ে আসছে বিশাল তিমি, কোথাও ভেসে বেরাচ্ছে কচ্ছপেরা আবার কোথাও চুপ মেরে বসে আছে রঙ্গীন অক্টোপাস।

Stanley Park Horse-Drawn Tours
ঘোড়ার গাড়ি তো খুবই পুরোনো বাহন, তাই না? কিন্তু এই ঘোড়াই এই পার্কের মূল আকর্ষণ। ঘোড়ার গাড়িতে চড়ে স্ট্যানলি পার্কের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার মজাই আলাদা।

হার্বার ক্রুজ এন্ড ইভেন্টস
ভ্যানকুভারের অসীম সৌন্দর্য্য মন ভরে উপভোগ করতে হার্বার ক্রুজে ভ্রমণ করুন। একটি শহরকে এক্সপ্লোর করার অনন্য এবং আনন্দদায়ক উপায় এটি। রাতে যেমন ক্রুজটি হয়ে ওঠে আলো ঝলমলে, ক্রুজ থেকে আপনি দেখতে অন্যরকম এক ভ্যনকুভারকে। রাতে তার সজ্জাও কম আকর্ষণীয় নয়। ক্রুজের মাঝে খাওয়া, স্পা, বিনোদনসহ সকল বিলাসবহুল আয়োজন মজুদ আছে।

ফ্লাইওভার কানাডা
কানাডাকে দেখুন সম্পূর্ণ ভিন্ন এক রূপে যেভাবে দেখেন নি কোনদিন। কিভাবে? চলে যান এই নতুন দূর্দান্ত পর্যটক আকর্ষণের কাছে। কানাডার উপর উড়ে উড়ে দেখুন এবার এর শ্বাসরুদ্ধকর সৌন্দর্য্য। অবেক হচ্ছেন? সকল বয়সের মানুষ নিতে পারবেন এই অভিজ্ঞতা। একটি মুক্ত ফ্লাইটে উঠবেন, আপনার সামনে বিশাল স্ক্রীনে লেটেস্ট প্রজেকশান এবং রাইড টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হবে সত্যিকারের উড়ে বেড়ানোর অভিজ্ঞতা। বাতাস, সুঘ্রাণ, কুয়াশা কি নেই সেখানে!

আরও পড়ুন ::

Back to top button