রাজ্য

গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা, একদিনে রাজ্যে করোনার বলি ১২

West Bengal Corona Update : গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা, একদিনে রাজ্যে করোনার বলি ১২ - West Bengal News 24

যেন বাগে এসেও আসছে না মারণ করোনা। গত ২৪ ঘণ্টায় ফের এক ধাক্কায় খানিকটা বাড়ল সংক্রমণ। একদিনে বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩১ জন। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনার বলি ১২ জন রাজ্যবাসী। সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৮৯ জন কলকাতার। অর্থাৎ বেশ কিছুদিন পর ফের দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে ফের উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে সংক্রমিত সেখানকার ৭৯ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানকার ৭০ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস।

আরো পড়ুন : স্বামী-সন্তান ছেড়ে ‘পরকীয়া’! স্বামীকে নিয়ে লাইভে এসে গোটা ঘটনা পরিষ্কার করলেন চন্দনা বাউরি

চতুর্থ স্থানে পূর্ব মেদিনীপুর। সেখানে একদিনে সংক্রমিত ৬২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৬২ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪০,৯৮৯।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৯ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৩ জন। তবে এদিনও কলকাতায় করোনায় মৃতের সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩৩৭ জন।

আরো পড়ুন : সেলফি তুলতে গিয়ে জলে ডুবে মারা গেল ৮ বছরের এক শিশু

একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৮১ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১২,৯৯৯। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৫,৩৯,১৯২ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button