কলকাতায় বিনাপয়সায় মিউটেশনের ঘোষণা দিলেন ফিরহাদ হাকিম

কলকাতায় এবার বিনামূল্যে মিউটেশনের ঘোষণা দিলেন সাবেক মেয়র ও পৌরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম।
নিজ খরচায় মিলবে সার্টিফিকেট। আগে ২০০ টাকা ফি লাগত। সেই ফিও এবার মওকুফ করল কলকাতা পৌরসভা। খবর জিনিউজের।
কিন্তু কেউ যদি মিউটেশনসংক্রান্ত নথি দ্বিতীয়বার তুলতে চান, সে ক্ষেত্রে টাকা দিতে হবে যথারীতি।
আরো পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিতে গিয়ে কপাল ফাটল বৃদ্ধার! তবুও লাইন ছাড়তে নারাজ বৃদ্ধা
পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আপাতত স্থগিত নির্বাচন। কলকাতা পৌরসভায় সাবেক মেয়র ফিরহাদ হাকিমকে প্রশাসক নিয়োগ করেছে রাজ্যসরকার।
তবে তিনি একা নন, পৌরসভার যাবতীয় কাজ এখন সামলাচ্ছে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন। এর আগে দুবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে। কিন্তু এবার পূর্ণাঙ্গ বাজেট।
আরো পড়ুন : লেডি তালিবান দেখতে হলে পশ্চিমবঙ্গে আসুন : সায়ন্তন বসু
জানা গেছে, কলকাতায় জমি কিংবা বাড়ি মিউটেশন করতে গেলে এতদিন খাতা-কলমে মাত্র ২০০ টাকা দিতে হতো পৌরসভাকে। কিন্তু ঘটনা হলো— বিভিন্ন সময়ে অভিযোগ আসত যে, কোথাও ৫ হাজার, কোথাও আবার ১০ হাজার টাকা নেওয়া হয়েছে।
সে কারণেই এবার বাজেট পর্বে মিউটেশন ফিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন পৌরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। এখানে শেষ নয়, ২০২১-২২ সালের পুর বাজেটে নাগরিকদের সুবিধার জন্য আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।



