জীবন যাত্রা

কারো মন খারাপ দূর করতে করুন এই ৫টি কাজ

কারো মন খারাপ দূর করতে করুন এই ৫টি কাজ - West Bengal News 24

আজকাল মানুষের সময় কই অন্য কারো মন ভালো করার? তবুও আমাদের মাঝে কেউ কেউ এখনো আছেন, যারা অন্যদের মন খারাপ সহ্য করতে পারেন না মোটেও। বিশেষ করে নিজের খুব প্রিয় কারো কষ্ট আমাদেরকেও স্পর্শ করে যায়, প্রভাব ফেলে আমাদের সম্পর্কে। কী করবেন খুব কষ্টে ভুগছেন এমন কারো মন ভালো করতে?

১) মন দিয়ে শুনুন কী হয়েছে
কী হয়েছে, কেন হয়েছে, কীভাবে হয়েছে ইত্যাদি বিস্তারিত মন দিয়ে শুনুন। কষ্টের কথা বলতে বলতে কষ্ট কম হয়ে যায়। বাঁধা দেবেন না, তাঁকে বলতে দিন।

২) দোষারোপ করবেন না
মন খারাপের সময়ে মানুষ যে জিনিসটা একেবারেই শুনতে চায় না, সেটা হচ্ছে দোষারোপ করা। হয়তো তাঁরই দোষ, তাঁর কারণেই সবকিছু হয়েছে। কিন্তু সেটা এই মুহূর্তে তাঁকে বলার কোন প্রয়োজন নেই।

৩) তিনি একলা থাকতে চাইলেও নীরবে সঙ্গ দিন
মন খারাপ যখন খুব বেশি হয়, মানুষ একলা থাকতে পছন্দ করে। কিন্তু তাই বলে তাঁকে ছেড়ে যাবেন না। কথা বলতে না চাইলে চুপ থাকুন, কিন্তু কথা বা কাজ দিয়ে বুঝিয়ে দিন যে আপনি পাশেই আছেন।

৪) তাঁকে নিয়ে বেড়াতে যান
একটু জোর করে হলেও বেড়াতে নিয়ে যান। খারাপ অবস্থায় একটু বেড়াতে গেলে চিন্তা ভাবনা অন্যদিকে ঘুরে যাবে। কিছুক্ষণের জন্য হলেও তাঁর মানসিক চাপ কমে যাবে।

৫) সমস্যা সমাধানের চেষ্টা করুন
হ্যাঁ, মাঝে মাঝে নিজের সমস্যা বাদ দিয়ে অন্য কারো সমস্যা সমাধানের চেষ্টাও করতে হয় আমাদের। খুব প্রিয় কেউ যদি সমস্যায় জড়িয়ে থাকেন, তাঁকে সাহায্য করাও আমাদের কর্তব্যের মাঝেই পড়ে। তাই বাড়িয়ে দিন সাহায্যের হাত।

আরও পড়ুন ::

Back to top button