উত্তর দিনাজপুর

রেললাইনে বসে ভিডিও গেমে মগ্ন, রাতের অন্ধকারে দুই যুবককে পিষে দিল ট্রেন

রেললাইনে বসে ভিডিও গেমে মগ্ন, রাতের অন্ধকারে দুই যুবককে পিষে দিল ট্রেন - West Bengal News 24

ভিডিও গেমে মগ্ন থাকাকালীন ওই লাইন দিয়ে যাওয়া ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলায়

রেললাইনের উপর বসে একমনে চলছিল ভিডিও গেম খেলা। বুঝতেও পারেনি কখন মৃত্যু এসে নিঃশ্বাস ফেলছে ঘাড়ের কাছে। ভিডিও গেমে (Video games) মগ্ন থাকাকালীন ওই লাইন দিয়ে যাওয়া ট্রেনে (Train) কাটা পড়ে দুই যুবকের মৃত্যু (Train accident) ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙ্গি কণাগছ এলাকার।

আরো পড়ুন : আদিবাসী গ্রামে দুঃস্থ পরিবারের শিশুদের রাখি বাঁধলো সামাজিক সংগঠন সেতু (ভিডিও সংযুক্ত)

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দুর্ঘটনায় এলাকার ৪ জনের মৃত্যু হয়েছে। তবে উত্তর পূর্ব রেলের সদর দপ্তর (মালিগাও) সূত্রে ২ জনের মারা যাওয়ার খবর স্বীকার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে এলাকার কয়েক জন যুবক রেললাইনের উপর বসে একমনে ভিডিও গেম খেলছিল।

সেইসময় লাইনে এসে পড়ে ট্রেন। কিছু বুঝে ওঠার আগেই তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থল খতিয়ে দেখতে রবিবার রাতেই ছুটে আসেন ধুমডাঙ্গি স্টেশনের রেল পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন : বার্গার দিয়ে অভিনব রাখি বানালেন রানাঘাটের এক শিল্পী (ভিডিও সংযুক্ত)

রেল লাইনের উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের দেহাংশ। পড়ে রয়েছে জুতো মোবাইল-এর হেডফোন সহ অন্যান্য সরঞ্জাম। পরিবারের পক্ষ থেকে দেহগুলি রেল লাইনের উপর থেকে রাতেই নিয়ে গিয়ে দাহ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেল কর্মি শশী কুমার জানান, আপ এবং ডাউনে দুটি ট্রেন আসতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে।

সূত্র : এশিয়া নেট

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য