ওপার বাংলা

তরুণীর জামা পরিবর্তনের ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি

তরুণীর জামা পরিবর্তনের ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি - West Bengal News 24

নারায়ণগঞ্জের বন্দরে তরুণীর (২৩) অশ্লীল ছবি তুলে ফেসবুকে ভাইরালের ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন লিটন (৩৫) নামে এক যুবক। এ অভিযোগে তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে লিটনকে আসামি করে বন্দর থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পর পুলিশ দুপুরে বন্দরের সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকার শফিকুল মিয়ার ছেলে লিটন।

আরও পড়ুন : ছেলেকে খুন করে ঘরের মধ্যে পুঁতে রাখল বাবা

ভুক্তভোগী তরুণী জানান, বন্দরের এইচএম সেন রোডের জামাইপাড়া এলাকায় তিনি ভাড়া থাকেন। শনিবার (২৮ আগস্ট) রাতে নিজ ঘরে জামা পরিবর্তনের সময় বন্দর সালেহনগর এলাকার ভাড়াটিয়া শফিকুল মিয়ার ছেলে লিটন তার ঘরে উঁকিঝুঁকি মেরে জামা পরিবর্তনের বেশ কিছু ছবি তোলে। এ সময় ভয় পেয়ে চিৎকার দিলে লিটন তার মুখ চেপে ধরে চুপ থাকতে বলে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, জামা পরিবর্তনের সময় তোলা নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের ভয় দেখিয়ে ওই তরুণীর কাছে এক লাখ টাকা দাবি করে লিটন। এ বিষয়ে রোববার (২৯ আগস্ট) বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ছলিমুল দুপুরে সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য