
আজ সকাল থেকেই কলকাতার আকাশের আংশিক মুখ ভার। আর এর কারণেই বাড়তে পারে তাপমাত্রা। একইসঙ্গে আশঙ্কা থাকছে আদ্রতাজনিত অসস্তি বাড়ার ও। আজ কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতে ও রয়েছে হাওয়াবদলের সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তর জেলাতেই দেয়নি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও নিম্নচাপের জেরে গোটা রাজ্যে এই সপ্তাহ জুড়ে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ওদিকে সপ্তাহের শেষের উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে।
আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে এই নতুন নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসবে। আর এর কারণ এই সপ্তাহের শেষে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। আজ বৃহস্পতিবার কলকাতায় বাড়তে পারে আদ্রতা জনিত অস্বস্তিভাব। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জন্য মঙ্গলবার থেকে উত্তর এবং দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে।
আরও পড়ুন : ‘গুলি করে মেরে দেওয়া উচিত’, আউশগ্রামের তৃণমূল নেতা খুনে দলের যোগ নিয়ে মন্তব্য অনুব্রতর
আগামী দুদিন এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম এবং পশ্চিম দিকে এগিয়ে যাবে। আবার ওদিকে বঙ্গোপসাগরের মারাঠাওরারার কাছে থাকছে একটি ঘূর্ণাবর্ত তৈরীর আশঙ্কা। এর পাশাপাশি রয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি মৌসুমী অক্ষ রেখা। আর এ কারণেই গোটা সপ্তাহ জুড়ে চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি পাত।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। নিম্নচাপের জেরে হবে বৃষ্টিপাত। এর জন্য আগামী ১১ ই সেপ্টেম্বর অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বৃষ্টিপাত এখনই থামার সম্ভাবনা থাকছে না। এই নিম্নচাপের জেরে দ্বিতীয় সপ্তাহ চলবে অঝর বর্ষণ। পুজোর আগে দুই বঙ্গেই থাকছে বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে চলতি বছরের আগস্ট মাস ছিল চলতি দশকের শুষ্কতম আগস্ট। জন এবং জুলাই মাসে বাংলায় বৃষ্টিপাত হতে দেখা গেলেও আগস্ট আচমকাই ছন্দ হারিয়ে ফেলেছিল বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরো জানানো হয়েছে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩৪% কম বৃষ্টিপাত হয়েছে বঙ্গে।
আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, মৃত্যু ৮ জনের
২০২১ এর আগস্ট মাসের তথ্য অনুযায়ী স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র ৬৬% বৃষ্টিপাতের মুখ দেখেছে কলকাতা। একাধিক নিম্নচাপ তৈরি হলেও আবশ্যিক একটি ধাক্কা যা বৃষ্টিপাত সাহায্য করবে তা পাওয়া যায়নি সেই মাসে। আর এই জন্যই এই খামতি বলে মনে করছে আবহাওয়া অফিস।



