
ত্রিপুরায় সংঘর্ষ যেন এখনও থামছে না। ত্রিপুরায় সিপিএম নেতৃত্বের অভিযোগ তাদের একাধিক পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তাদের পার্টি অফিসের সামনে রাখা গাড়িতে আগুন লাগানো হয়েছে এবং সংবাদমাধ্যম দপ্তরে হামলা চালিয়েছে বিজেপি এমনটাই অভিযোগ তুলছে সিপিএম।
পাল্টা বিজেপির অভিযোগ সিপিএমের পার্টি অফিস থেকে বোমাবাজি করা হয়। সব মিলিয়ে সিপিএম বিজেপি সংঘর্ষ তীব্র উত্তেজনা ছড়িয়ে রয়েছে ত্রিপুরায়। এই পরিস্থিতিতে বাম নেতা সুজন চক্রবর্তী জ্যোতি বসুর কথা উল্লেখ করে একটি পোস্ট করেছেন।
তিনি পোষ্টটি লিখেছেন জ্যোতি বসুর সেই কথাটাই আর একবার মনে করিয়ে দেওয়া। বিজেপি একটি অসভ্য বর্বর দল।
অনেকেই কমেন্ট করেছেন তার এই পোস্টটিতে।
আরও পড়ুন : ব্রেকিং : ভবানীপুর উপনির্বাচনে মমতাকে চ্যালেঞ্জ জানাতে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে বেছে নিল BJP
একজন লিখেছেন এটা আবার কষ্ট করে মনে করতে হয় নাকি। সাধারণ মানুষ গরীব মানুষের প্রতিদিন বেঁচে থাকার ক্ষেত্রে যা যা করতে হয় সেই প্রতিটি নিত্যপ্রয়োজনীয় কর্ম করতে গিয়ে তা মনে পড়ে। আপনাদের কেন জ্যোতি বসুকে টেনে নিয়ে এসে মনে করাতে হয় কি জানি। একজন লিখেছেন, জ্যোতি বসু আর নেই তাই ঐ সব বলে আর লাভ নেই।
আবার একজন লিখেছেন, বর্বর হোক বা অসভ্য হোক জনগণের আশীর্বাদে তারাই এখন আপনাদের থেকে এগিয়ে আছে। কিন্তু কেন? এর উত্তর কে দেবে? কোথায় আপনাদের ব্যর্থতা বিশ্লেষণ করে দেখুন।
ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে যখন সিপিএম শক্তি প্রদর্শন করতে নামছে তখন ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে এবার আগরতলায় মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী পনেরোই সেপ্টেম্বর বুধবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করবে তৃণমূল কংগ্রেস।
সূত্র: প্রথম কলকাতা



