জানা-অজানা

চোখের রং দেখেই বোঝা যাবে মানুষের চরিত্র

চোখের রং দেখেই বোঝা যাবে মানুষের চরিত্র - West Bengal News 24

মানুষের চোখের রং বিভিন্ন রকম হয়। সাধারণত ছয়টি রঙের চোখের দেখা মেলে মানুষের মাঝে। এই রং থেকে মানুষের স্বভাব ও চরিত্র বলা যায়। আমরা শুনেছি, ‘চোখ যে মনের কথা বলে’। কিন্তু আজ চোখ দেখে জানবো মানুষের চরিত্র সম্পর্কে।

কালো চোখ: তারা খুব রহস্যময়, কর্মঠ ও বুদ্ধিমান হয়। তারা আগেই কোন কিছুর পূর্বাভাস পায়। তাদের ওপর ভরসা করা যায়। তারা কোন দায়িত্ব পেলে তা শেষ করে। জীবনে মান-সম্মান, প্রতিপত্তি ও আর্থিকভাবে সচ্ছ্বল হয়।

বাদামি চোখ: তারা খুব আনন্দ-ফূর্তি করতে ভালোবাসে। সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। এ স্বভাবের জন্য অনেকে তাদের প্রতি আকৃষ্ট হন।

চোখের রং দেখেই বোঝা যাবে মানুষের চরিত্র - West Bengal News 24

ঘোলাটে চোখ: তারা খুব আকর্ষণীয় হয়। তাদের আত্মবিশ্বাস প্রবল। দৃঢ়চেতা স্বভাবের কিন্তু কখনো কখনো অন্যের কাছে নিজেকে ঠিকমতো তুলে ধরতে পারে না। এরা ধনী হয়।

ধূসর চোখ: তারা খুব প্রভাবশালী হন। তবে আক্রমণাত্মক মনোভাব থাকে না। তারা খুব বিনম্র ও সাহসী হয়। কাউকে অন্তর থেকে ভালোবাসে। তাদের বিশ্লেষণ ক্ষমতা ভালো। যুক্তিসঙ্গত কথা বলে। তাদের নেতৃত্ব দেওয়ার মানসিকতা থাকে।

সবুজ চোখ: তারা খুব বুদ্ধিমান হয়। তারা অন্যকে যে কোন কাজে উৎসাহিত করতে পারে। কোনো কাজ করবে বলে ঠিক করলে উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে তাদের মধ্যে ঈর্ষান্বিত মনোভাব থাকে।

চোখের রং দেখেই বোঝা যাবে মানুষের চরিত্র - West Bengal News 24

নীল চোখ: তাদের চেহারা খুব আকর্ষিত হয়। দেখতে শান্ত স্বভাবের হলেও এরা ফ্লার্ট করতে খুব ভালোবাসে। অন্যকে খুশি করতে চায়। খুব দয়ালু হয়। সব বিষয়ে এদের জ্ঞান থাকে।

আরও পড়ুন ::

Back to top button