রাজ্যে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন, মৃত্যু ১২

একদিনে করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১২ জন। পাশাপাশি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে শনাক্তের হার। আগের দিন অর্থাত্ বুধবার রাজ্যে যেখানে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছিল ১ দশমিক ৮৪ শতাংশে, সেখানে গত ২৪ ঘন্টায় সেই হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ শতাংশে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪১ হাজার ৩০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭৪৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬৪ হাজার ১৩৯ জনে। একই সময়ে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গিয়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৭০৩ জন।’
আরও পড়ুন : হাইকোর্ট থেকে দুর্গাপুজো আয়োজনের অনুমতি নিতে হল শুভেন্দু অধিকারীকে
দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যু যেমন অস্বস্তি বাড়িয়েছে, তেমনই কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৫৪ জন। যার ফলে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৩৭ হাজার ৭৩২ জনে। সুস্থতার হার একই জায়গায় দাঁড়িয়ে। অর্থাত্ রাজ্যে সুস্থতার হার ৯৮ দশমিক ৩১ শতাংশ।’
রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষেই রয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় কল্লোলিনী তিলোত্তমায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩২ জন। আর মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১২৫ জন। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাতেও মারা গিয়েছেন ২ জন। হাওড়া ও হুগলিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪ জন ও ৫২ জন।
সূত্রঃ এই মুহুর্তে



