কলকাতায় পুজোর আগে সেঞ্চুরি পার করল পেট্রোল, দূর্মূল্য ডিজেল

জিডিপির গ্রোথ যাই হোক না কেন দেশে দূর্মূল্যের জায়গা ধরে রাখল জ্বালানি তেল। এমনিতেইআনলকের সময় থেকে গণহারে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol & Diesel Prices Hike)। দিনে দিনে তা দেশবাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে। বিক্ষোভ, আন্দোলন, সংসদে প্রশ্ন, তুমল বিতর্কের চাপেও জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী। পুজোর আগে চিন্তায় যেন ঘি পড়ল, ফের বেড়েছে পেট্রোল ডিজেলের দাম।
আজ মঙ্গলবার কলকাতায় (Kolkata) পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি মূল্য বেড়েছে আরও ২৫ পয়সা। সবমিলিয়ে এদিন পেট্রোল কিনতে গেলে ১ লিটারের জন্য গ্রাহককে গুনতে হবে ১০১ টাকা ৮৭ পয়সা। একইভাবে লিটার প্রতি ডিজেল কিনতে হবে ৯২ টাকা ৬৭ পয়সায়।
দেশের মেট্রো শহরে পেট্রোল ডিজেলের মূল্য
Depression lay centered over Telangana and adjoining areas of Marathwada & Vidarbha to weaken into a well-marked low pressure area during next six hours: India Meteorological Department (IMD) pic.twitter.com/rV1Lpz2xIN
— ANI (@ANI) September 28, 2021
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল অর্থাত্ ব্রেন্ট ক্রুড অয়েলের ব্যারেল প্রতি দাম ৮০ ডলার প্রায়। এমনিতেই করোনার উপর্যুপরি আঘাতে দিশেহারা রাজ্যবাসী। রোজগার পাতি বন্ধ হয়েছে অনেকেরই। চাকরি টিকিয়ে রাখতে কম বেতনেও মানিয়ে নিতে হচ্ছে। তাই পুজোর মুখে ফের জ্বালানি তেলের দাম বাড়ায় মধ্যবিত্তের মাথায় হাত। তবে শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য মেট্রো শহরেও পেট্রোল ডিজেলের দাম শুনলে ছ্যাঁকা খেতে পারেন।
আরও পড়ুন : আবার সক্রিয় বেটিং চক্র! উদ্ধার টাকা ও মোবাইল, পুনে থেকে গ্রেফতার ২ বুকি
মুম্বইতে (Mumbai) আজ লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ১০৭ টাকা ৪৭ পয়সায়। আর ডিজেলের দাম ৯৭ টাকা ২১ পয়সা। সবমিলিয়ে বাণিজ্য নগরীতে জ্বালানি তেলের লিটার প্রতি মূল্য বেড়েছে ২৪-২৭ পয়সা। রাজধানীতে (National Capital) এক লিটার পেট্রোল কিনতে গেলে দিতে হচ্ছে ১০১ টাকা ৩৯ পয়সা। ডিজেলের মূল্য লিটারে ৮৯ টাকা ৫৭ পয়সা।
চেন্নাইতে মঙ্গলবার ৯৯ টাকা ১৫ পয়সায় মিলছে এক লিটার পেট্রোল। আর ডিজেলের মূল্য ৯৪ টাকা ১৭ পয়সা। ভোপালে ১০৯ টাকা ৮৫ পয়সা খরচ করলে পাবেন এক লিটার পেট্রোল। ডিজেলের ক্ষেত্রে আপনাকে লিটার প্রতি দিতে হবে ৯৮ টাকা ৪৫ পয়সা।
সূত্র: লেটেস্ট লি



