রাজ্য রাজনীতিতে তৃণমূল-বিজেপি তরজা অব্যাহত। বিজেপি নেতা রাহুল সিনহা মন্তব্যে বাড়ছে বিতর্ক। সল্টলেকের ইজেডসিসিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভা থেকে রাহুল সিনহা কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।
রাহুল সিনহা বলেন, ‘রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল ভেবেছিল, যা ইচ্ছে তাই করবে। কিন্তু লড়াই করে মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি। তাই এখন কিছুই করতে পারছেন না মমতা।’
রাহুল সিনহার এহেন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বরাবরই অভিযোগ করে এসেছেন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিজেপি।
আরও পড়ুন : এবারও পুজোমণ্ডপে দর্শকদের ‘নো এন্ট্রি’, নির্দেশ হাই কোর্টের
বিজেপি রাজনৈতিক ভাবে সিবিআইকে, ইডিকে ব্যবহার করছে। সিবিআই, ইডির তরফ থেকে রাজ্যের শাসক দলের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদকে বিভিন্ন সময়ে তলব করা হয়েছে বিভিন্ন ইস্যুতে।
যা নিয়ে তৃণমূল নেতৃত্ব বারবার অভিযোগ জানিয়েছেন প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি।
সূত্র: আজকাল




