
তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দামের যেন কোনও নিয়ন্ত্রণই নেই। মাঝে কয়েকদিন বন্ধ ছিল। ফের পেট্রল-ডিজেলের দাম বাড়া শুরু হয়েছে। এই নিয়ে পরপর চার দিন। যার ফলে রবিবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম রেকর্ড গড়ে ফেলল।
পেট্রল ও ডিজেলে লিটার প্রতি ৩০ পয়সা দাম বেড়েছে। রবিবার কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম হল ১০৩ টাকা ৭ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯৩ টাকা ৮৭ পয়সা।
শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের লিটার প্রতি দাম ছিল ১০২ টাকা ৭৭ পয়সা। শহরে ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৯৩ টাকা ৫৭ পয়সা। এরপর আজ ফের ৩০ পয়সা করে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। কলকাতায় প্রথমবার পেট্রোলের দাম ১০৩ টাকা হল।
আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২২,৮৪২ জন, মৃত্যু হয়েছে ২৪৪ জনের
অর্থনীতির স্বাভাবিক নিয়মেই পেট্রপণ্যের দাম বাড়লে অন্যান্য সব কিছুরই দাম বাড়ে। কোভিড পরিস্থিতে এমনিই সংকটে জনজীবন। আর্থিক ভাবে লক্ষ লক্ষ মানুষের মাজা ভেঙে গিয়েছে।
সেই পরিস্থিতিতে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি কার্যত বিপর্যস্ত করে তুলেছে জনজীবনকে। অর্থনীতিবিদদের মতে, দক্ষিণবঙ্গে কৃষি প্রধান এলাকায় বন্যা পরিস্থিতি এবং এই পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি—পুজোর আগে সবজি থেকে মাছ, মাংসের দামকে লাগামহীন জায়গায় পৌঁছে দেবে।
সূত্র: দ্য ওয়াল



