বলিউড

সানি লিওনের সঙ্গে অভিনয়ের সুযোগ পেতে পারেন আপনিও! (ভিডিও)

Sunny Leone : সানি লিওনের সঙ্গে অভিনয়ের সুযোগ পেতে পারেন আপনিও! (ভিডিও) - West Bengal News 24

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার তার সঙ্গে কাজের সুযোগ পাবেন ভক্তরা। চমকপ্রদ খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

শুক্রবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন। সেখানে শাড়ি পরে আবেদনময়ী ভঙ্গিমায় কোমর দোলাচ্ছেন তিনি। একপর্যায়ে নাচ থামালেন। তিনি বললেন, ‘যথেষ্ট মজাদার ছিল? এবার তোমাদের পালা। এই গানের সঙ্গে বানাও হুকস্টেপ রিল ভিডিও এবং ব্যবহার করো হ্যাশট্যাগ রিলিফেমাস। এরপর পেয়ে যাও আমার সঙ্গে নতুন মিউজিক ভিডিওতে অভিনয়ের সুযোগ!’

সম্প্রতি কনিকা কাপুরের গাওয়া ‘মধুবন মে রাধিকা’র মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানি লিওন। গানটির প্রমোশনের অংশ হিসেবেই ভক্তদের কাছ থেকে এর হুকস্টেপ বা নাচের মূল অংশটি নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে বিজয়ীর স্টেপটি রাখা হবে মূল মিউজিক ভিডিওতে।

আরও পড়ুন : জেলেই থাকছেন আরিয়ান, ফের জামিন নাকচ শাহরুখ পুত্রের

সানি লিওনের সঙ্গে অভিনয়ের সুযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন অনুরাগীরা। এরই মধ্যে অসংখ্য অনুরাগী তাদের নাচের ভিডিও পোস্ট করেছেন। এখন দেখার পালা শেষ পর্যন্ত সানির ভিডিওতে কার জায়গা হয়।

প্রসঙ্গত, বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সানি লিওন। করছেন। তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ভীরামাদেবী’, মালায়লাম ভাষার ‘রঙ্গীলা’, হিন্দি ‘কোকা কোলা’ এবং ‘হেলেন’।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য