অপরাধদক্ষিন দিনাজপুর

অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার বৃদ্ধ

অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার বৃদ্ধ - West Bengal News 24

বৃদ্ধ বয়সে যৌন চাহিদা তুঙ্গে। জীভ এখনও লকলক করে কমবয়সীদের দেখলেই। আর সেই লালসা চেপে রাখতে না পেরেই শারীরিক ক্ষিদে মেটাতে এক নাবালিকার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার কামারপাড়া এলাকার। মোবাইলে অশ্লীল ভিডিও ও ছবি দেখাতে থাকে ওই বৃদ্ধ। পরে ওই ব্যক্তি নাবালিকাকে যৌন নিগ্রহ করার চেষ্টা করে বলে জানা গিয়েছে। অভিযুক্তের নাম মণীন্দ্রনাথ বর্মন, তাঁর বাড়ির পাশেই থাকে নির্যাতিতা মেয়েটি।

আরও পড়ুন : উৎসবের মুখে বাসন্তীর হগোল নদীতে ধস, নদীগর্ভে তলিয়ে গেল ২৯ বাড়ি

জানা গিয়েছে আজ দুপুরে ওই বৃদ্ধ তার প্রতিবেশী নিগৃহীতা নাবালিকাকে তাঁর বাড়ীতে ডেকে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ করে। ঘটনা প্রসঙ্গে বিকেলে ওই বালিকা তার মাকে জানিয়ে দেয়। ধর্ষণের ঘটনা জেনেই মা প্রতিবেশীদের বিস্তারিত জানায়। এরপরে নাবালিকার প্রতিবেশীরা ওই বৃদ্ধকে বেঁধেগণ প্রহার দেয়। ঘটনার খবর জানতে পেরে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, দাদু বলেই ডাকত নাবালিকাটি। কিন্তু তার মনে এই চিন্তা ছিল বোঝার উপায় নেই। জোর করে ধর্ষণ করার সময় মেয়েটি কোনওমতে পালিয়ে নিজের বাড়িতে কাছে চলে আসে। তারপরেই দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে ঘটনাটি। বেগতিক দেখে পালানোর মতলব করে অভিযুক্ত। কিন্তু স্থানীয় গ্রামবাসীরা ধরে ফেলে তাকে।

সূত্র: টিভি ৯

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য