
বালিগঞ্জের সেনা ক্যাম্প থেকে উদ্ধার জওয়ানের ঝুলন্ত দেহ। ক্যাম্পের ভেতরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃত জওয়ানের নাম অশোক গারাগাট(৩৬)। কর্ণাটকের বেলগাঁওয়ে তাঁর বাড়ি।
আরও পড়ুন : দশমীতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর দিলেন শোভন, নতুন ফ্রেমে বন্দি হলেন যুগল, ভাইরাল ছবি
শুক্রবার রাতে ক্যাম্পের ভেতরে একটি গাছ থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার করে বালিগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে।
দেহ উদ্ধারের পর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা অশোক গারাগাটকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ।



