পুজোর পরেই কলকাতায় বেলাগাম করোনার সংক্রমণ, ফের খুলছে কোয়ারেন্টাইন সেন্টার-সেফ হোম
উৎসবের মরসুমে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার কোভিড গ্রাফ। কলকাতা পুরসভার (KMC) রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছেন তিনশোর বেশি মানুষ। তাঁদের মধ্যে অর্ধেকই টিকার (Corona Vaccine) দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত (Covid 19 Positive) হয়েছেন। আরও উদ্বেগের বিষয় হল, প্রয়োজন ছাড়া টেস্ট করাচ্ছেন না বহু মানুষ।
কলকাতা পুরসভা সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ২৪২ জন করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছেন। সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে সংখ্যাটা ৭৭ জন। সর্বমোট ৩১৯ জন করোনা আক্রান্ত (Covid 19 Positive) হয়েছেন। এদের মধ্যে ১৫০ জন করোনা টিকার (Corona Vaccine) দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন এমন আক্রান্তের সংখ্যা ১৫ এবং কোনও টিকা (Corona Vaccine) না নিয়ে করোনা আক্রান্ত (Covid 19 Positive) হয়েছেন ৫০ জন।
আরও পড়ুন : মোদিজির জনপ্রিয়তায় আর রামদেবের সুপারিশে সাংসদ হয়েছেন বাবুল, তীব্র কটাক্ষ জিতেন্দ্রর
উৎসবের মরশুমে কোভিডের এই ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তা বাড়িয়েছে কলকাতা পুরসভার (KMC)। আগামী সোমবার থেকে শহরে খুলতে চলেছে একটি কোয়ারেন্টাইন সেন্টার এবং ২টি সেফ হোম। যার মধ্যে একটি মা ও শিশুদের জন্য।
উদ্বেগের বিষয় হল, প্রয়োজন ছাড়া অনেকেই করোনা পরীক্ষা করাচ্ছেন না। বিদেশে ঘুরতে যেতে হলে কিংবা ভিনরাজ্যে যেতে হলে বা অন্য কোনও প্রয়োজন ছাড়়া অনেকে টেস্ট করাচ্ছেন না। জ্বর হলেও চিকিৎসকদের পরামর্শ না নিয়ে, ঘরোয়া টোটকায় সমাধান করতে চাইছেন। বাজার-দোকান এবং ভিড় এলাকাতেও অনেকেই মাস্ক পড়ছেন না।
এই বিষয়ে শুক্রবার বৈঠকে বসে কলকাতা পুরসভা (KMC)। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বৈঠকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগকেও ডাকা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে যেখানে করোনা দ্রুত ছড়াচ্ছে, সেই এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে টেলিকলিং ব্যবস্থা শুরুর কথাও বলা হয়েছে। স্যানিটাইজেশনের কাচ সঠিক ভাবে চালনা করার নির্দেশ দেওয়া হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগকে।
সুত্র : ২৪ ঘন্টা




