বলিউড

শিক্ষকের দ্বারা বাজে অভিজ্ঞতা হয়েছিল দেবলীনার

Debolina Bhattacharya: শিক্ষকের দ্বারা বাজে অভিজ্ঞতা হয়েছিল দেবলীনার - West Bengal News 24

গোপী বহু-র চরিত্রে অভিনয় করে রাতারাতি সুপারস্টারের খ্যাতি পেয়েছেন আসামের বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য। যদিও বর্তমানে নিজের ইমেজ ভাঙার চেষ্টায় অভিনেত্রী। বিগ বসের মঞ্চে অন্য দেবলীনাকে খুঁজে পেয়েছে দর্শক।

সম্প্রতি মেয়েবেলার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবলীনা। তিনি জানিয়েছেন, ছেলেবেলায় অংকের শিক্ষক খারাপভাবে স্পর্শ করেছিল তাঁকে। সেইসময় পুলিশে গিয়ে অভিযোগ জানাতেও চেয়েছিলেন তিনি, তবে বাবা-মা বাধা দেয়।

‘ফ্লিপকার্ট লেডিজ ভার্সেস জেন্টলম্যান সিজন ২’-এর মঞ্চে দেবলীনা জানান, উনি খুব ভালো টিচার ছিলেন। সকলে ওর কাছে যেতাম পড়তে। ক্লাসের সব ভালো ছাত্রছাত্রীরা, আমার দুজন প্রিয় বন্ধুও ওর কাছেই টিউশন নিত, কিন্তু এক সপ্তাহ পর ওরা আসা বন্ধ করে দেয়।

আরও পড়ুন: মোটা টাকা কামাতে ভিডিওগুলোতে অংশ নিতেন এই অভিনেত্রীরা

এরপর আমি টিউশনে গিয়েছিলাম এবং উনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি বাড়ি ফিরে মা-কে সবটা জানাই। আমরা স্যারের বাড়ি গিয়ে ওর বউয়ের কাছে অভিযোগ করি। আমি সত্যিই চেয়েছিলাম কড়া ব্যবস্থা নিতে। কিন্তু..’।

আক্ষেপের সুরে দেবলীনা জানান, সমাজের ভয়ে তাঁর বাবা-মা রাজি হয়নি পুলিশে অভিযোগ জানাতে। দেবলীনা বলেন, সেটা এক্কেবারে অনুচিত কাজ ছিল। প্রত্যেক বাবা-মার উচিত ছেলেমেয়েরা এই ধরণের অভিযোগ জানালে তাঁদের পাশে থাকা এবং আইনি ব্যবস্থা নেওয়া।

‘গোপী বহু’ বলেন, ‘প্রত্যেক বাবা-মা’কে অনুরোধ জানাচ্ছি দয়া করে সমাজের ভয়ে আপনারা পিছিয়ে আসবেন না। ব্যবস্থা নেবেন’। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে আপতত বিগ বস ১৫-র ঘরে দেখা মিলছে দেবলীনার।

সুত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য