
মুম্বই সফরের দ্বিতীয় দিনে বিশিষ্টজনেদের সঙ্গে সাক্ষাত্ সারলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে আলাপচারিতা চলল ঘণ্টা খানেক। আর সেই আলাপচারিতা থেকেই উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ও।
সেখান থেকেও তৃণমূল সুপ্রিমো স্পষ্ট বার্তা, বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে। প্রধানমন্ত্রী কে হবে তা পরিস্থিতি ঠিক করবে। আপাতত বিজেপিকে হঠাতে হবে।
এদিনের আলাপচারিতায় হাজির ছিলেন সমাজকর্মী মেধা পাটেকর, শোভা দে, জাভেদ আখতার, মহেশ ভাট, স্বরা ভাস্কর, মুনওয়ার ফারুকি-সহ বহু খ্যাতনামা শিল্পী। সেই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, আমরা বিজেপিকে বোল্ড আউট করতে পারি। বিরোধীদের একজোট হতে হবে। আগামি দিনে রাজনীতি কোন খাতে বইবে তা নাগরিক সমাজকে ঠিক করতে হবে।’
আরও পড়ুন: পুলিশ ছাড়া তৃণমূল নেই! সব হিসেব হবে: শুভেন্দু
এর পরই বিশিষ্ট লেখিকা শোভা দে প্রশ্ন করেন, কার প্রধানমন্ত্রী হওয়া উচিত্? জবাবে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘প্রধানমন্ত্রী কে হবেন সেটা বড় বিষয় নয়, গণতন্ত্র রক্ষাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি ঠিক করে দেবে কে প্রধানমন্ত্রী হবেন।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেসের সমালোচনাও করেন তিনি।
If all regional parties come together, then it will be easy to defeat the Bharatiya Janata Party: West Bengal CM and Trinamool Congress leader Mamata Banerjee during interaction with civil society members in Mumbai pic.twitter.com/KCFomgkWoK
— ANI (@ANI) December 1, 2021
তৃণমূলনেত্রীর কথায়, ‘বিজেপির বিরুদ্ধে কংগ্রেস কড়া টক্কর দিতে পারছে না। আঞ্চলিক দলগুলি এগিয়ে এসে জোট বাঁধলে বিজেপিকে হারানো সহজ হয়ে যাবে।’
সুত্র: সংবাদ প্রতিদিন



