জাতীয়

পোখরানে সফল পরীক্ষা পিনাকার

Pinaka ER Successful Test Firing: পোখরানে সফল পরীক্ষা পিনাকার - West Bengal News 24

গত ৩ দিন ধরে চলছিল পরীক্ষা। অবশেষে তা সফল হল। পোখরানে পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করল DRDO। শনিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক একথা জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সেনার সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও।

টানা বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে। বিভিন্ন দূরত্বে পিনাকা রকেটগুলি নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ট্রায়ালেই লক্ষ্যভেদ সফল।

বহু দিন ধরেই পিনাকা ভারতীয় সেনাবাহিনীর বড় ভরসা। গত একদশক ধরে নিয়মিত ব্যবহৃত হচ্ছে এই রকেট।

গত বছরের মে মাস থেকে লাদাখে চিনা আগ্রাসন শুরু হওয়ার পর তাদের মোকাবিলা করতে এই রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটিকেও বদলানো দরকার হয়ে পড়েছিল। এবার তাই নানা পরিবর্তন করে নতুন পিনাকা-ইআর প্রস্তুত করেছে ডিআরডিও।

আরও পড়ুন: সিডিএসের চপার দুর্ঘটনা ঘিরে প্রকাশ্যে এল নয়া তথ্য, জানুন বিস্তারিত

সেগুলিই পরীক্ষা করে দেখা হল। এবং সেই পরীক্ষাও সফল। আগে পিনাকা রকেট ৪৫ কিমি দূরে লক্ষ্যভেদে সফল ছিল। কিন্তু এই নতুন পিনাকা রকেট অব্যর্থ আঘাত হানতে পারে ৭০ কিমি দূরেও।

শত্রু শিবিরে হামলার পাশাপাশি বিভিন্ন গাড়িতে আক্রমণ করে লক্ষ্যভেদে অবর্থ্য হতে পারে এই রকেটগুলি। সেনা সূত্রে খবর, পরীক্ষার সময়ে বিভিন্ন মাত্রার ২৪টি রকেট ছোঁড়া হয়েছে ।

এর মধ্যে অধিকাংশই ছিল নতুন করে বর্ধিত পরিসীমার রকেটের পরীক্ষা। এই সিস্টেম থেকে ৪২ সেকেন্ডে নিক্ষেপ করা যায় ৭২টি রকেট। শেষে বলা যায় , সীমান্তে শত্রুর মোকাবিলা করতে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে নতুন করে একধাপ এগোল ভারত।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য