রাজনীতিরাজ্য

ফোন করে প্রচার চালাচ্ছে তৃণমূল কর্মীরা!

TMC: ফোন করে প্রচার চালাচ্ছে তৃণমূল কর্মীরা! - West Bengal News 24

রাজ্যে দিন দিন বেড়েই চলেছে করোনা।এরই মধ্যে চন্দননগর সহ চার পুর এলাকায় আগামী ২২ জানুয়ারী ভোট।তবে পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশন প্রচারের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই অবস্থায় চন্দননগর পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোহিত নন্দী প্রচারে অভিনবত্ব নিয়ে এলেন।

একটা ছোট নির্বাচনী অফিস। সেই রকম অফিস বানিয়ে রীতিমত টেলিকলার বসিয়ে প্রচার চালাচ্ছেন মোহিত বাবু। নিজের ওয়ার্ডের ছয়টি বুথের ছয় জন মহিলাকর্মীকে বসিয়ে ফোন করাচ্ছেন। চার থেকে পাঁচজন কর্মী নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে হয়ত প্রচার করা যেত।

কিন্তু মানুষের মনে ওমিক্রন নিয়ে বেশ ভয় দানা বেঁধেছে। আগে একবার বাড়ি বাড়ি প্রচার সেরেছেন।এই অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে সেখান থেকে যদি সংক্রমণ ছড়ায় সেই কারণে বাড়ি বাড়ি প্রচার আর করতে চান না তিনি।

এই বিষয়ে বলেন, “এখন করোনা পরিস্থিতি চলছে। তারমধ্যে ভোট হচ্ছে। এই নিয়ে সরকার চিন্তিত। নির্বাচন কমিশন চিন্তিত। তাই এই পরিস্থিতি আর কোনও ভাবেই যাতে করোনা সংক্রমণ না ছড়ায় আমাদের ওয়ার্ডে। কেউ যেন বলতে না পারে যে প্রার্থী চার থেকে পাঁচজনকে নিয়ে ঘুরে যাওয়ার পর করোনা বেড়েছে। এর আগে বাড়ি-বাড়ি প্রচার হয়েছে। আমি সাইকেল চালিয়েই এই প্রচার চলিয়েছি।”

আরও পড়ুন: গোয়ায় বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল!

তাই এই রকম টেলিকলার বসিয়ে প্রচার। আগে থেকে সমস্ত পরিস্থিতি আঁচ করে ডাটাবেস তৈরি করা ছিল।এখন ভোটার লিস্ট অনুযায়ী বুথে এলাকা ধরে সেই ডাটাবেস ধরে ওয়ার্ডের দুই হাজার বাড়ির গৃহকর্তাদেরকে এক-এক করে ফোন করে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট দিতে বলা হচ্ছে।

কোনও রেকর্ডিং না চালিয়ে সরাসরি ফোন করার ফলে ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করেন মোহিত বাবু। যারা টেলিকলিং এর কাজ করছেন তাঁরা বলছেন বাড়ি-বাড়ি না ঘুরে তাঁদের কাজ অনেকটা কমে গিয়েছে।

সুত্র: ই-নিউজ বাংলা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য