টলিউড

উন্মুক্ত বক্ষভাঁজ, ফের কটাক্ষের শিকার স্বস্তিকা

Swastika Dutta: উন্মুক্ত বক্ষভাঁজ, ফের কটাক্ষের শিকার স্বস্তিকা - West Bengal News 24

ছেঁড়া জিন্সের শার্ট। মাঝে একটি বোতাম আটকানো। উন্মুক্ত শার্টের ভেতর দিয়ে প্রকাশ্যে কালো অন্তর্বাস। ততধিক স্পষ্ট বক্ষ বিভাজিকা।

মাথার উপর দিয়ে ছড়িয়ে স্পট লাইটের আলো। বহু দিন পরে সোশ্যাল মিডিয়ায় এ ভাবেই সাহসী হয়ে ধরা দিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত!

তার খোলামেলা সৌন্দর্য মাত্র কয়েক ঘণ্টায় ফেসবুকের পারদ চড়িয়ে দিয়েছে হুড়মুড়িয়ে। যারা ছবির সৌন্দর্য বোঝেন, তারা প্রশংসা করেছেন অভিনেত্রীর। রক্ষণশীলদের চোখে যথারীতি বিঁধেছে এই ছবি এবং নায়িকা কটাক্ষের শিকার।

‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের ‘রাধিকা’ আপাতত ছোট পর্দা থেকে দূরে। একাধিক সিরিজে নানা ধরনের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। তালিকায় ‘আনন্দ আশ্রম’, ‘নগর বাউল’, ‘উত্তরণ’।

যেহেতু তিনি নিয়মিত দেখা দিচ্ছেন না, তাই কিছু জনের ধারণা, ‘কাজ নেই। প্রচারও নেই তার। সে কারণেই খোলামেলা হয়ে হাজির হচ্ছেন সস্তার প্রচার কুড়োতে!’ কেউ কেউ স্পষ্ট ভাষায় তাকে জানিয়েছেন, এমনিই তো যথেষ্ট সুন্দর। এই সব ছবি না দিলেও হয়।

আরও পড়ুন: গরু পাচার মামলায় দেবকে সিবিআইয়ের আইনি নোটিশ

কারও দাবি- ‘ভদ্র পোশাক নেই? কোথায় কী পোশাক পরতে হয় সেই জ্ঞানটুকুও বোধহয় স্বস্তিকা খুইয়েছেন!’

Swastika Dutta: উন্মুক্ত বক্ষভাঁজ, ফের কটাক্ষের শিকার স্বস্তিকা - West Bengal News 24

এত দিন নীরবে সব হজম করতেন তিনি। ইদানীং স্বস্তিকা বেশ বুঝেছেন, কিছু সময়ে মুখ না খুললে অকারণ কটাক্ষের বন্যায় তাকেই ডুবতে হবে। তাই বেশ কিছু কটাক্ষকারীকে তিনি জবাবও দিয়েছেন।

লিখেছেন, ‘কোথায় বিকিনি বা সাঁতারের পোশাক পরতে হয় আর কোথায় ঢাকাই জামদানি, এটা ভাল বুঝি বলেই নিয়মিত কাজ করে চলেছি।’

তার পরেও কিন্তু রেহাই পাননি। কেউ লিখেছেন, অভিনেত্রী নাকি ‘বাংলার সেরা মুখ’-এর সম্মান পেয়েছেন! তবু বক্ষভাঁজ দেখিয়ে সৌন্দর্য প্রমাণ করতে হচ্ছে।’

স্বস্তিকার দাবি, এই ধরনের সমালোচনা তিনি আর পাত্তা দেন না। বুঝে গিয়েছেন, ভাল-র পাশাপাশি মন্দ কথাও থাকবে। তাঁকে এড়িয়ে যেতে হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য