বিচিত্রতা

২৪ বছর বয়সী স্বামীর কাছে সন্তান চাইলেন ৬১ বছরের স্ত্রী

২৪ বছর বয়সী স্বামীর কাছে সন্তান চাইলেন ৬১ বছরের স্ত্রী - West Bengal News 24

৬১ বছরের চেরিল ও বছর চব্বিশের কোয়ারান ম্যাককেইন কয়েক দিন আগেই শিরোনামে এসেছিলেন নিজেরদের অসমবয়সী বিবাহের কারণে। জর্জিয়ার এই দম্পতির মধ্যে বয়সের পার্থক্য প্রায় ৩৭ বছর। কিন্তু বয়সের এই পার্থক্যকে বুড়ো আঙুল দেখিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এবার তারা সন্তান নিতে চান বলে জানালেন ঐ দম্পতি।

২৪ বছর বয়সী স্বামীর কাছে সন্তান চাইলেন ৬১ বছরের স্ত্রী - West Bengal News 24

চেরিলের নাতি-নাতনির সংখ্যা ১৭। কিন্তু নতুন স্বামীর সঙ্গে তিনি ফের সন্তানসুখ পেতে চান বলে জানিয়েছেন চেরিল। যদিও সারোগেসির মাধ্যমে সন্তান নেবেন, নাকি কোনো শিশুকে দত্তক নেবেন, তা এখনো স্থির করেননি দু’জনে। নেটমাধ্যমে চেরিল জানিয়েছেন, কোয়ারান বাবা হতে চান, আর তিনিও চান তার সন্তানের মা হতে। তাই-ই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন :: প্রেমিকাকে খুশি করতে ব্যাংক থেকে ৭ কোটি টাকা ‘চুরি’ ম্যানেজারের!

চেরিল ও কোয়ারানের সম্পর্ক নিয়ে অনেকে ভ্রু কুঁচকালেও নিজেদের সম্পর্ককে প্রগাঢ় ভালবাসার প্রকাশ বলেই দাবি করেছেন দু’জন। নেটমাধ্যমেও বেশ জনপ্রিয় তাদের এই জুটি। টিকটকে তাদের অনুরাগীর সংখ্যা প্রায় ২২ লাখ। নেটমাধ্যমে নিয়মিত নিজেদের যৌনজীবন সম্পর্কিত হরেক রকমের তথ্য জানান দম্পতি। তাদের বিয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারও করা হয়েছিল নেটমাধ্যমে। প্রায় ২০ হাজার মানুষ তাদের সেই বিয়ের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছিলেন।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button