রাজনীতিরাজ্য

কোটি কোটি টাকা উদ্ধার, বিকেলে অভিষেকের জরুরি বৈঠক

Abhishek Banerjee : কোটি কোটি টাকা উদ্ধার, বিকেলে অভিষেকের জরুরি বৈঠক - West Bengal News 24

দফায় দফায় কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে।

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিল্পমন্ত্রীকে। অর্পিতা মুখার্জির দুই ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা, সঙ্গে বহুমূল্যের সোনা। রাজ্য রাজনীতি উত্তপ্ত সেই প্রসঙ্গেই। ইতিমধ্যে রাজ্য জুড়ে জোর চর্চা পার্থ চ্যাটার্জির মন্ত্রিত্ব পদ নিয়ে। অন্যদিকে জেরায় মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা পার্থ চ্যাটার্জির।

এইপরিস্থিতিতে আজ পার্থ-হীন মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। তার মধ্যেই খবর আজ বিকেলেই বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫ টায় গুরুত্বপূর্ণ শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডেকেছেন তিনি। বৃহস্পতির বার বেলাতেই তৃণমূল ভবনে দলীয় বৈঠক ডেকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই কুণাল ঘোষ টুইটে আর্জি জানিয়েছেন, অবিলম্বে সব পদ থেকে সরানো হোক পার্থ চ্যাটার্জিকে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য