যে ৮টি অদ্ভুত কারণে আপনার ত্বকের বারোটা বাজছে

ত্বকের যত্ন নিন। ছন্দে ছন্দে গেয়েছেন, কার্যক্ষেত্রে তো কত কী-ই করেন। এই ‘‘কত কী’’-র করতে গিয়েই কত ভুল করেন, খেয়াল করেছেন কখনও? জেনে নিন…
১. প্রথম ভুলটাই সকলে করেন প্রোডাক্ট বেছে নেওয়ার ক্ষেত্রে। একেকটি প্রোডাক্টের কম্পোজিশন একেক রকম। ত্বকের সঙ্গে যায়, এমন প্রোডাক্টই বেছে নিন। ব্র্যান্ড নয়, এ ক্ষেত্রে গুরুত্ব পাবে আপনার প্রয়োজন।
২. মোবাইলে ক্রমাগত কথা বলা হল আর একটি কারণ। মোবাইলে প্রচুর ব্যাকটিরিয়া থাকে, যা আপনার ত্বকের সঙ্গে মিশে যায়।
৩. জিমে যে সব জিনিসপত্র নিয়ে ওয়ার্কআউট করছেন, সেগুলির দিকে খেয়াল রাখেন কি? সেগুলিও জীবাণু ও ব্যাকটিরিয়ার আঁতুড়ঘর। খেয়াল রাখুন।
৪. মেক-আপ করার ব্রাশ হল আর একটি বিষম বস্তু। নোংরা মেক-আপ ব্রাশ থেকে ব্রণ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।
৫. টিভি-র রিমোট থেকে সাবধান। কেননা, এই রিমোট হল জীবাণুর আর একটি বাসস্থান।
৬. মুখে নোংরা হাত দেওয়া। কথায় কথায় এই কাজটি আমরা করে থাকি। ভেবেই দেখি না, হাতে কী পরিমাণ জীবাণু রয়েছে এবং তা থেকে ত্বকের কী ক্ষতি হতে পারে।
৭. সাবান দিয়ে মুখ ধোওয়া। মনে রাখবেন, বার সোপ দিয়ে সকলে গা-হাত ধুচ্ছেন। ফলে, সাবানের গায়ে লেগে থাকে অংখ্য জীবাণু। সেটা দিয়ে আপনি মুখ ধুলে…
৮. নোংরা বিছানা, বিশেষ করে পিলো কভার। বলা বাহুল্য জীবাণু ছড়িয়ে থাকে এ তল্লাটে। আপনার ত্বক কিন্তু সরাসরি এর সংস্পর্শে আসছে।



