বলিউড

ভিক্ষা না দিয়ে তোপের মুখে কাজল

ভিক্ষা না দিয়ে তোপের মুখে কাজল - West Bengal News 24

বলিউডের জনপ্রিয় নায়িকা কাজল। সম্প্রতি পথশিশুকে ভিক্ষা না দিয়ে তোপের মুখ পড়েছেন তিনি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক পথশিশু এসে কাজলের কাছে টাকা চায়।

কাজল ছোট মেয়েটির মাথায় হাত বোলাতে বোলাতে হাঁটতে থাকেন। একপর্যায়ে গাড়িতে উঠে যান।

কিন্তু মেয়েটি কাজলের গাড়ির দরজায় টোকা দিয়ে টাকা চাইতে থাকে। তারপর দরজা খুলে মেয়েটিকে কিছু অর্থ দেয় তিনি। এরপরে ছোট এক ছেলে আসে। ততক্ষণে গাড়ির দরজা বন্ধ করে দিয়েছেন কাজল।

আরও পড়ুন :: মোদির মেয়ে পরিচয় দেওয়া এই অবনি কে চেনেন?

ছেলেটি দরজার কাচে টোকা দিয়ে টাকা চাইতে থাকে। কিন্তু এবার আর টাকা না দিয়ে হাত নাড়িয়ে গাড়ি নিয়ে চলে যান কাজল। কাজল কেন ছেলেটিকে টাকা দিলেন না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এ নিয়ে তুপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘আপনি এত বিখ্যাত মানুষ। আর বাচ্চাদের ১০০/৫০ টাকাও দিতে পারেন না?’ আরেকজন লিখেছেন, ‘আপনি এত গরীব যে ছেলেটিকে ২০ টাকাও দিতে পারলেন না।’

এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। পাশাপাশি অনেকে বলেছেন, ‘এসব বাচ্চার বাবা-মায়ের উচিত ভিক্ষা বন্ধ করে, তাদের স্কুলে পাঠানো।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য