রাজ্য

চাকরিপ্রার্থীর হাতে কামড় পুলিশ কর্মীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চাকরিপ্রার্থীর হাতে কামড় পুলিশ কর্মীর - West Bengal News 24

নিয়োগের দাবিতে দিনের পর দিন বিক্ষোভ জারি রেখেছেন চাকরিপ্রার্থীরা। আর এই আন্দোলন করতে গিয়ে পুলিশকর্মীর কামড় খেলেন এক চাকরিপ্রার্থী। এমনটাই অভিযোগ। বুধবার এই ঘটনাটি ঘটেছে ক্যামাক স্ট্রিটে।

অভিযোগ, টেট আন্দোলনকারীদের মধ্যে এক মহিলার হাতে সজোরে কামড় দিয়েছেন এক মহিলা পুলিশকর্মী। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই পুলিশকর্মী।
উল্লেখ্য, দিন দুপুর থেকে আচমকাই রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে জড়ো হতে থাকেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ আগে থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়নি৷

চাকরিপ্রার্থীদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ৷ অনেকেকে চ্যাংদোলা করে টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়৷ কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অন্য বিক্ষোভকারীরা। তাঁরা প্রিজন ভ্যানের নীচে ঢুকে পড়ে চাকার সামনে শুয়ে পড়েন৷ তাঁরা দাবি তোলেন, ‘হয় নিয়োগ দিন, নয় মৃত্যু৷’

তাঁদের দাবি, তাঁরা অভিষেকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্যই যাচ্ছিলেন। কিন্তু তার আগেই তাঁদের বাধা দেন পুলিশকর্মীরা। তাঁদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা হয়। এর মধ্যেই মহিলা পুলিশকর্মীদের সঙ্গে অরুণিমা পালের সঙ্গে এক আন্দোলনকারীর ধস্তাধস্তি শুরু হয়।

সেই সময় আন্দোলনকারী তরুণীর হাতে এক মহিলা পুলিশকর্মী কামড়ে দেন বলে অভিযোগ।

পুলিশকর্মী হয়ে কীভাবে এমন আচরণ করতে পারেন ? ইতিমধ্যেই এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন ::

Back to top button