রাজ্য

নেই কোন উপাচার্য, ছাত্রের রহস্য মৃত্যুর পর জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jadavpur University News : নেই কোন উপাচার্য, ছাত্রের রহস্য মৃত্যুর পর জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল - West Bengal News 24

যাদবপুরে নেই কোন উপাচার্য। ফলে উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশ নষ্ট হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর পর জরুরি বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েই আলোচনা করতে রাজ্যপাল এই বৈঠক ডেকেছেন বলে রাজ ভবন সূত্রে খবর৷

প্রসঙ্গত , গত মার্চ মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দেন সুরঞ্জন দাস৷ উল্লেখ্য , ছাত্র মৃত্যুর ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার জন্য আচার্য হিসেবে রাজ্যপালকেই দায়ী করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷

জুলাই মাসে অস্থায়ী উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক অমিতাভ দত্তকে নিয়োগ করেন রাজ্যপাল৷ কিন্তু তিনিও গত ৪ ঠা আগস্ট ইস্তফা দেন৷ এর পরেই প্রথম বর্ষের ওই পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটে৷ পরিস্থিতি জটিল হয়ে ওঠাতেই দ্রুত আচার্য নিয়োগে তৎপর হলেন রাজ্যপাল৷

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য