জাতীয়

এবার বন্দে ভারতে চড়বেন সরকারী কর্মীরা – তাও আবার ফ্রিতে! কীভাবে ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এবার বন্দে ভারতে চড়বেন সরকারী কর্মীরা – তাও আবার ফ্রিতে! কীভাবে ? - West Bengal News 24

সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের তো সোনায় সোহাগা। ছুটিতে ঘুরতে যাওয়া হল আরও সহজ ও আরামদায়ক। এলটিসি হল একটি সরকারি প্রকল্প বা স্কিম, যার অধীনে সরকারি চাকুরিজীবীরা ঘুরতে যাওয়ার সুযোগ পান এবং এর খরচ বহন করে সরকার।

লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি হল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কিম, যার অধীনে তারা চার বছর অন্তর একবার তাদের নিজ শহর বা ভারতের যেকোনও জায়গায় ভ্রমণের সুবিধা পান। এলটিসি পাওয়ার পরে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ছুটি ছাড়াও, ভ্রমণের জন্য টিকিটের জন্য করা ব্যয় করা অর্থ ফেরত পান। সর্বাধিক ৩৫ হাজার টাকা খরচ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

এলটিসির অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপরিবারে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস বা দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনে সফর করতে পারতেন। এবার থেকে সেই তালিকায় সংযোজন হল বন্দে ভারত, তেজস এক্সপ্রেস, হামসাফার এক্সপ্রেসও। অর্থাৎ এবার থেকে বন্দে ভারত, তেজস এক্সপ্রেস ও হামসফর এক্সপ্রেসেও চড়ে ভ্রমণের সুযোগ পাবেন সরকারি কর্মীরা।

আরও পড়ুন ::

Back to top button