হাওড়া

দাঁড়িয়ে থাকা লোকালের পিছনে এক্সপ্রেস ট্রেন, ভয়ংকর ঘটনা হাওড়ায়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দাঁড়িয়ে থাকা লোকালের পিছনে এক্সপ্রেস ট্রেন, ভয়ংকর ঘটনা হাওড়ায় - West Bengal News 24

দাঁড়িয়ে থাকা লোকালের পিছনে এক্সপ্রেস ট্রেন। একই লাইনে দুটি ট্রেন। তবে ধাক্কা মারার আগেই থেমে যায় এক্সপ্রেস।

ফলত, দুর্ঘটনা থেকে রক্ষা পায় সেটি। বুধবার সকাল দশটা বেজে দশ নাগাদ সাঁতরাগাছি থেকে পাঁশকুড়া যাচ্ছিল লোকাল ট্রেনটি। এবার দক্ষিণ-পূর্ব রেল শাখার কুলগাছিয়া স্টেশনের কাছে যান্ত্রিক গোলযোগের কারণে দাঁড়িয়ে পড়ে।

উল্টোদিকে হাওড়া আর্দ্রা ভায়া ভদ্রক এক্সপ্রেস এসে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেনের পিছনে। অর্থাৎ একই লাইনে পরপর দুটি ট্রেন চলে আসে। তবে বিপদ কিছু হয়নি। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় রেলের কর্মীরা। আধ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ট্রেন কেন দাঁড়িয়ে পড়েছে তার জন্য় লোকাল ট্রেনের ভিতরে সে সময় চাপানউতোর তৈরি হয়।

উল্লেখ্য, এর আগেও বর্ধমানের ঝাপানডাঙা স্টেশনের আগে দাঁড়িয়ে পড়ে একটি মালগাড়ি। যাত্রীরা ট্রেন থেকে লাফ মারেন। তবে সেরকম বড়সড় দুর্ঘটনা কিছু ঘটেনি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য