কর্ম সন্ধান

Infosys নিয়োগ করবে ২০ হাজার ফ্রেশার – চাকরির বাজারে সুবর্ণ সুযোগ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Infosys নিয়োগ করবে ২০ হাজার ফ্রেশার – চাকরির বাজারে সুবর্ণ সুযোগ - West Bengal News 24

টিসিএস এবং ইনফোসিস বিপুল কর্মী নিয়োগের ঘোষণা করল।বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে হাজার হাজার যুবক-যুবতীকে নিয়োগ করা হবে বলেই জানানো হয়েছে। টিসিএস-ও ঘোষণা করেছে, এই অর্থবর্ষে তারা ৪২ হাজার নবাগতকে নিয়োগ করবে। অন্যদিকে, উইপ্রো জানিয়েছে, চাহিদা অনুযায়ী তারা ক্য়াম্পাসিংয়ের ব্যবস্থা করবে। ইনফোসিস ঘোষণা করেছে, এই অর্থবর্ষে তারা ২০ হাজার ফ্রেশার ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট নিয়োগ করবে।

চাকরির বাজারে মন্দা চলছে , বিভিন্ন বড় বড় সংস্থা কর্মী ছাঁটাই করছে। সেখানেই যুব প্রজন্মের জন্য দারুণ খবর দিল দেশের দুটি বড় তথ্য প্রযুক্তি সংস্থা। বিগত ৩ বছর ধরেই সংস্থাগুলি কর্মী নিয়োগ বিপুল হারে কমিয়ে দিয়েছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কারণে এবং এন্ট্রি লেভেলের কাজ অটোমেটেড হয়ে যাওয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগও কমিয়ে দেওয়া হয়েছে।

মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স ফার্মগুলির তরফে জানানো হয়েছে, আইটি কোম্পানিগুলি নিয়োগ হলেও, তা খুবই কম। বিগত ৩ বছর ধরেই সংস্থাগুলি কর্মী নিয়োগ বিপুল হারে কমিয়ে দিয়েছে। যদিও কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে , সে সম্পর্কে এখনও সংস্থার তরফে জানানো হয়নি। তবে মূলত বিভিন্ন প্রজেক্ট ও চুক্তির উপরেই নিয়োগ নির্ভর করবে।

আরও পড়ুন ::

Back to top button