সম্পর্ক

যে ধরনের প্রেমকে ‘পাপি- লাভ’ বলা হয়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

যে ধরনের প্রেমকে ‘পাপি- লাভ’ বলা হয় - West Bengal News 24

পাপি লাভ শব্দটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে হলিউড সিনেমা ‘পাপি-লাভ’এর প্রভাবে। এই শব্দ দুইটি দিয়ে এমন প্রেমকে বোঝানো হয়, যে প্রেম সারাক্ষণ মনোযোগ আশা করে।

এই প্রেমের পরিণতি কী হবে, তা নিয়ে প্রেমিক-প্রেমিকার কোনো ভাবনা থাকে না। মনোবিদরা বলছেন, ‘‘অনিয়ন্ত্রিত প্রেম হলো ‘পাপি লাভ’।’’

শুধুমাত্র কৈশোরে নয়, তারুণ্যেও হতে পারে এমন প্রেম। মনোবিদরা বলেন, ‘‘পাপি-লাভ-এর মেয়াদ খুব বেশি দিন থাকে না। অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যায়।’’ এই প্রেম আবেগে মোড়ানো থাকে। কল্পনায় দুইজন মানুষ সারাক্ষণ বিচরণ করতে থাকেন। যখন আবেগ কেটে যায় তখন প্রেমেও থাকে না।

আরও পড়ুন :: সম্পর্কে সমস্যার মূল আপনি নিজেই? বিশেষজ্ঞের চোখে ৮টি সতর্ক সংকেত

পাপি-লাভে জড়িত থাকা দুইজন মানুষ সারাক্ষণ কাছাকাছি-পাশাপাশি থাকতে চায়। সেটা হতে পারে ফোনে কথা বলা, ক্ষণে-ক্ষণে মেসেজ আদানপ্রদান। ঘণ্টার পর ঘণ্টা ভিডিও কলে কথা বলা-ইত্যাদি। ঝড়ের বেগে যেমন প্রেম আসে, তেমনই থেমেও যায়।

‘পাপি-লাভ’কে বলা হয় ‘চাইল্ড ইনফ্যাচুয়েশন’। এই প্রেমে থাকা মানুষের দুই চোখ জুড়ে থাকে অবাস্তব কল্পনা। সেই অবাস্তব কল্পনাকে সত্যি করতে গিয়ে নানা সমস্যাও হতে পারে।

প্রেমের সম্পর্কে থাকতে হয় মানসিক যোগাযোগ, পারষ্পারিক বোঝাপড়া, দায়িত্ববোধ, দায়বোধ কিন্তু পাপি লাভ-এ থাকে শুধুই আবেগ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য