রাজ্য

আবারও জোড়া নিম্নচাপের সম্ভাবনা! সপ্তাহের মাঝামাঝি থেকেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West bengal Weather : আবারও জোড়া নিম্নচাপের সম্ভাবনা! সপ্তাহের মাঝামাঝি থেকেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলা - West Bengal News 24

বৃষ্টির একটানা রেশ কাটিয়ে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে উঠতেই রাজ্যে ফিরে এসেছিল প্রখর রোদ্দুর। বিগত দু’দিন ধরে কড়া রোদের তাপমাত্রায় বর্ষার উপস্থিতি যেন ভুলে বসেছিলেন অনেকেই। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। কারণ, চলতি সপ্তাহেই রাজ্যের দিকে এগিয়ে আসছে দু’টি সম্ভাব্য নিম্নচাপ। যার প্রভাবে আবারও ভিজে যেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, “বুধবার থেকে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে।” পাশাপাশি, ‘বাংলা-বাংলাদেশ ও ওড়িশা সংলগ্ন সমুদ্র অঞ্চলেও আরেকটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।’ এই দুই সিস্টেমের জেরে বৃহস্পতিবার থেকে উপকূলীয় জেলা ও সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি সপ্তাহান্তেও রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, ‘২৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে,’ যার ফলে নতুন করে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, “বুধবার মূলত উপকূলবর্তী জেলাগুলি যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।” এরপর ২৪ জুলাই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির দাপট বাড়বে। ২৫ জুলাই অর্থাৎ শুক্রবার পশ্চিম দিকের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের বহু অঞ্চল এখনও জলমগ্ন, ফলে ফের ভারী বর্ষণে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ‘ডিভিসি জল ছাড়লে ফের বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে,’ বলছেন আবহাওয়াবিদরা।

এছাড়া, উত্তরবঙ্গেও চলবে প্রবল বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, “বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তরাই ও ডুয়ার্স এলাকায় বৃষ্টির সম্ভাবনা প্রবল,” অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই অঞ্চলে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন ::

Back to top button