কলকাতা

২২ আগস্ট তিন মেট্রো রুট উদ্বোধনে কলকাতায় প্রধানমন্ত্রী মোদি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Narendra Modi : ২২ আগস্ট তিন মেট্রো রুট উদ্বোধনে কলকাতায় প্রধানমন্ত্রী মোদি - West Bengal News 24

আগামী ২২ আগস্ট তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধনে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাতে মেট্রো রেল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এদিন তিনি নবনির্মিত নোয়াপাড়া থেকে জয়হিন্দ এয়ারপোর্ট, রুবি থেকে বেলেঘাটা এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা উদ্বোধন করবেন। পাশাপাশি তাঁর একটি রাজনৈতিক সভারও পরিকল্পনা রয়েছে।

নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (রাজারহাট হয়ে) রুবি থেকে বেলেঘাটা অংশ বহুদিন আগে তৈরি হলেও চালু হয়নি। সিআরএসের অনুমোদন পাওয়ার পর এবার সেটিও চালু হতে চলেছে। হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত পাঁচটি স্টেশন থাকবে, রুবি ও বেলেঘাটাসহ। রুবির পর প্রথম স্টেশন ভিআইপি বাজার, এরপর ঋত্বিক ঘটক, তারপর বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি এলাকায়), এবং শেষ স্টেশন বেলেঘাটা।

অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি রুটে রয়েছে পাঁচটি স্টেশন—কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (এসআরএফটিআই সংলগ্ন), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর), কবি সুকান্ত (কালিকাপুর) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। এই রুট চালু হলে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে অনুমান।

তাছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশেও পরিষেবা শুরু হবে, যা চালু হলে সল্টলেক থেকে হাওড়া পর্যন্ত মেট্রো সংযোগ তৈরি হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদি একসঙ্গে এই তিনটি রুটের উদ্বোধন করবেন।

আরও পড়ুন ::

Back to top button