
বিয়ে একটি পারিবারিক বন্ধন। বিয়ের মাধ্যমে একজন নারী ও পুরুষের দুই হাত এক করে নেয়া হয় সারা জীবন একসঙ্গে থাকার পণ নিয়ে। তাই বিয়ের আগে হাজারো ব্ষিয় ভাবার আছে। অনেক কিছু দেখেশুনে বিয়ের সিদ্ধান্ত নিতে হয়। কথায় আছে ১০০ কথা না হলে বিয়ে হয় না।
অনেক ধাপ পেরিয়ে সম্পন্ন হয় বিয়ের কাজ। তবে বিয়ের আগে যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটা হলো পাত্রী দেখা। পাত্রী ঠিক করার পর বিয়ের তারিখসহ অন্যান্য বিষয়গুলো গুছিয়ে নেয়া হয়। তবে বিয়ে করতে গেলে সব বিষয় আপনি মনের মতো পাবেন না। এক্ষেত্রে কিছু বিষয় আপনাকে ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে।
আর পাত্রী দেখার আগে ভুলেও একটি ভুল করবেন না।সেটি হলো পাত্রী দেখতে গেলে আপনাকে অত্যন্ত ভদ্র, মার্জিত হতে হবে। এছাড়া অপ্রাসঙ্গিক বা বিব্রতকর কোনো প্রশ্ন করা যাবে না।
আসুন জেনে নেই পাত্রী দেখতে গেলে যে ৫ প্রশ্ন কখনোই করবেন না।
অ্যাফেয়ার
আপনি কখনো প্রেম করেছেন? ভুলেও এই প্রশ্নটি কখনো পাত্রীকে করা যাবে না। এই প্রশ্নে বিয়ে তো হবেই না বরং অপমানিত হতে পারেন আপনি। মনে রাখবেন, অ্যাফেয়ার বিয়ের পরেও থাকতে পারে। তখন তাকে নিয়ে আপনার কিছু করার থাকবে না।
আরও পড়ুন :: কীভাবে পুরুষমনে ঝড় তোলে এই জুতো?
বন্ধু বা বান্ধবী
পাত্রীকে দেখতে গেলে তার বন্ধু-বান্ধব সম্পর্কে কখনোই প্রশ্ন করবেন না। কারণ তার বন্ধুদের কথা জানতে চাইলে তিনি আপনাকে কখনোই ভালোভাবে নেবেন না। কারণ তিনি মনে মনে চিন্তা করবেন আপনি তার গোপন তথ্য জানতে চান।
সন্তান
বিয়ের কতদিন পরে সন্তান চান। বা এছাড়া আপনি বাচ্চা কতটা পছন্দ করেন— এই প্রশ্নও সমীচীন নয়। এই প্রশ্নটি কখনোই পাত্রীকে করা যাবে না। কারণ তিনি ভাববেন আপনি তাকে বন্দি করতে চান। একটি কথা মনে রাখবেন, সন্তান সবাই ভালোবাসে। আর এটি দুজনের মতেই হওয়া উচিত।
বাচ্চা পছন্দ করেন
বাচ্চা কতটা পছন্দ করেন, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা। এই প্রশ্নও সমীচীন নয়। এ ধরনের প্রশ্ন খুবই অপছন্দ করেন নারীরা।
সারা দিন কীভাবে সময় কাটান
সারা দিন আপনি কি করেন, কীভাবে আপনার সময় কাটে,এমন প্রশ্ন কদাচ প্রথম সাক্ষাতে করবেন না।পাত্রীকে বোঝান, আপনি তার ব্যক্তিগত পরিসরে জোর করে ঢুকতে চান না।
মনে রাখবেন, যে কোনও সম্পর্কই দাঁড়িয়ে থাকে পারস্পরিক শ্রদ্ধার ওপরে। দাম্পত্যও তা-ই।



